চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভালোবাসায় সিক্ত শিরোপা-কন্যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
প্রধানমন্ত্রীর ভালোবাসায় সিক্ত শিরোপা-কন্যারা (ছবি: বাফুফে)

প্রধানমন্ত্রীর ভালোবাসায় সিক্ত শিরোপা-কন্যারা (ছবি: বাফুফে)

‘আজ আমি খুবই আনন্দিত যে, আমাদের মেয়েরা সাফের চ্যাম্পিয়ন। বিশেষ করে ভারতকে দুদুবার হারানো খুব একটা সহজ কথা নয়। এটা নিঃসন্দেহে দারুণ একটি অর্জন।’ -প্রথমবারের মত সাফ শিরোপা জয়ী লাল-সবুজের কিশোরীদের এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ব্যস্ততার মাঝেও টিভিতে সরাসরি ফাইনাল দেখেছেন।

অনূর্ধ্ব-১৫ সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয়ী বাংলাদেশের কিশোরীদের বৃহস্পতিবার গণভবনে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই তার ভালোবাসায় সিক্ত হন তহুরা-মারিয়া-আঁখিরা।

প্রথমবারের মত বসা অনূর্ধ্ব-১৫ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ঘরের মাটিতে কদিন আগের এই সাফল্য মেয়েদের ফুটবলে দেশের প্রথম কোন আন্তর্জাতিক শিরোপা। সংবর্ধনা দিতে মুকুটধারী সেই দলটিকেই গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। হাতে তুলে দেন উপহার। সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকার চেক।

উপহার নিচ্ছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডিফেন্ডার আঁখি খাতুন
Banglabid

এদিন কিশোরীদের সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়ে মারিয়াদের নিজের পরিবারের গল্প শুনিয়েছেন প্রধানমন্ত্রী, ‘বঙ্গবন্ধু এবং আমার দাদা, দাদার ভাইও ফুটবল খেলতেন। আমার ভাই শেখ কামাল দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী প্রতিষ্ঠা করেছিলেন।’

প্রধানমন্ত্রী জানতে চান কে বেশি গোল করেছে। পরে বাংলাদেশের হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা তহুরাকে দাঁড়াতে বলে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

মাঝমাঠেও এমনই উজ্জ্বল ছিলেন মনিকা চাকমা

খেলাধুলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিও জোর দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী, ‘তোমরা খেলাধুলাও করবে, ভাল মত পড়ালেখাও করবে।’

Reneta

‘যতদিন বাচ্চারা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকবে, ততদিন তাদের শরীর ভাল থাকবে, চিন্তা ভাবনা ভাল হবে। তারা বিপথে পথে যাবে না, মন তত বড় হবে।’ যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিরোপা জয়ী অধিনায়ক মারিয়া মান্ডা

সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাফের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, ফুটবলকে সহায়তা করুন। আমি নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে ছেলে-মেয়েরা আরও সাফল্য বয়ে আনবে।’

লাল-সবুজদের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুন, প্রধানমন্ত্রীও উচ্ছ্বসিত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দারুণ আনন্দিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৫’র অধিনায়ক মারিয়া মান্ডা। উচ্ছ্বসিত কণ্ঠে জানান, ‘আমরা আর কী বলবো, প্রধানমন্ত্রীর কাছে যেতে পেরে আমরা দারুণ আনন্দিত। আমরা তাকে ধন্যবাদ জানাই। তার প্রেরণায় আমরা আরও সামনে এগিয়ে যাব।’

মেয়েদের ফুটবলের পরশ পাথর তিনি, এমন হাসি কোচ গোলাম রব্বানী ছোটনকেই মানায়

ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কিশোরীরা। পুরো টুর্নামেন্টে চার ম্যাচে প্রতিপক্ষকে ১৩ গোলের বন্যায় ভাসানোর বিপরীতে একটি গোলও হজম করেনি লাল-সবুজ কিশোরীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমকে বাউন্সারে ‘ভড়কে’ দিলেন সৌম্য

পরবর্তী

কুয়েতের আমিরের পাঠানো অর্থ কি ট্রাস্টে জমা হয়েছিল?

পরবর্তী
ভারতের নতুন রাষ্ট্রপতি

কুয়েতের আমিরের পাঠানো অর্থ কি ট্রাস্টে জমা হয়েছিল?

ত্রিদেশীয় সিরিজে ‘ওয়ার্ল্ড ক্লাস’ নিরাপত্তা: ডিএমপি কমিশনার

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT