খোদ সরকার প্রধানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ আনলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ আনেন।
ফখরুল বলেন, সময় শেষ হয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ সভানেত্রীর স্বাক্ষরে শরীয়তপুর পৌরসভায় মেয়র পদে আগের জনকে বাদ দিয়ে নতুন একজনকে মনোনয়ন দেয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আবারো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা নেই।







