চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
রাজনীতি
A A

রাজধানীর মিরপুর কলেজে, মিরপুর, শাহ আলী ও দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জনগুহ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মী।

সেসময় আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের সেবায় নিয়োজিত। করোনার মধ্যে জীবন বাজী রেখে নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে।

আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী বলেন,বাংলাদেশের মানুষ খুবই ভাগ্যবান, কারণ আল্লাহ আমাদের একজন দানবীর শেখ হাসিনা দিয়েছেন। বঙ্গবন্ধুরকন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তার হাত ধরেই বাংলাদেশ আজ আধুনিক ও উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। তিনি এই জনপদের মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, চলমান এই উন্নয়ন কাজে শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে যেকোনো দুর্যোগ ও মহামারীতে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজ শেখ হাসিনার পক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ। ভবিষ্যতেও দেশের মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা থাকবে । আগামীতে এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি সকলের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া প্রার্থনা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT