চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, রাজনীতি, স্পোর্টস
A A
ছবি: মাহবুব মোর্শেদ

ছবি: মাহবুব মোর্শেদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার দুপুর ১.৪৫ মিনিটে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফী।

ফরম সংগ্রহের আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে দোয়া নেন মাশরাফী।

এর আগে শনিবার সকাল থেকেই বড় খবর ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। মাশরাফী নড়াইল-২ ও সাকিব মাগুরা-১ থেকে নির্বাচনে প্রার্থী হতে ফরম কেনার কথা ছিল।

সেই অনুযায়ী মাশরাফী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষপর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’

নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সাকিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সাকিবকে এবার নির্বাচন না করে খেলায় মন দিতে বলেন।

Reneta

রোববার ফরম সংগ্রহের আগে প্রধানমন্ত্রীর দোয়া ও আশীর্বাদ নিতে যান মাশরাফী। তখন মাশরাফীর জন্য শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একসঙ্গে দু’জন ক্রিকেটার রাজনীতিতে সক্রিয় হলে জাতীয় দলের সমস্যা হতে পারে। সেজন্য সাকিব আল হাসানকে এবার নির্বাচন করতে নিষেধ করেছেন।

চলতি বছরের মে মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, দেশের দুই আইকন ক্রিকেটারের নির্বাচন করার সম্ভাবনার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী-নির্বাচনমাশরাফী-মনোনয়নলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT