চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তাপস-মুন্নির ৫০ লাখ টাকা অনুদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকার অনুদান সহযোগিতা প্রদান করেছেন দেশের একমাত্র সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলা ও ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমুনিকেশন্স-এর চেয়ারপার্সন কৌশিক হোসেন তাপস  ও ফারজানা মুন্নি।

বুধবার (১৫ এপ্রিল)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে তারা অনুদানের চেক হস্তান্তর করেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান ফারজানা মুন্নি।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কার্যালয়ে অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন ফারজানা মুন্নি।

Banglabid

অন্যদিকে, বিপদকালীন সময়ে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও সর্বশেষ বৈশাখী ভাষণে দেশবাসীকে যে সাহস ও শক্তি জুগিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাপস।

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে গানবাংলার উদ্যোগে নির্মিত রবীন্দ্রনাথের ‘এসো হে বৈশাখ’ গানে ঘরে বসেই কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানটির শুরুতে প্রাসঙ্গিকভাবেই বৈশাখী ভাষণে প্রধানমন্ত্রী কণ্ঠে সত্তেন্দ্রনাথ দত্তের ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়’ ও রবীন্দ্রনাথের ‘এসো হে বৈশাখ’-গানের পংক্তিবিশেষ উচ্চারণের অংশটুকু যুক্ত করার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন তাপস।

এ সময় প্রতিউত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত উঁচিয়ে দৃঢ় কণ্ঠে পুনঃউচ্চারণ করেন, ‘মেঘ দেখ কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে’। পাশাপাশি দুর্যোগেও ঘরে থেকে নতুন নতুন সৃষ্টির মধ্য দিয়ে মানুষের পাশে থাকতে পরামর্শ দেন।

Reneta

এ প্রসঙ্গে তাপস বলেন, সংস্কৃতিকর্মীদের যে কোন সমস্যা-সংকটে সবসময় পাশে থেকেছেন প্রধানমন্ত্রী। এমন দুর্যোগে দেশের সকল মানুষের পাশে থাকতে গানবাংলা পরিবারের এ ক্ষুদ্রতম অনুদান গ্রহণ করায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করছি এ অংশগ্রহণ দেশের সকল সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছে।

এসময় করোনা যুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে যে কোন প্রয়োজনে, প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশে নিজেদের সর্বস্ব দিতে প্রস্তুত আছেন বলেও জানান তাপস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাগানবাংলাতাপসমুন্নিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মানি হেইস্ট’র প্রফেসর হতে চান আয়ুষ্মান

পরবর্তী

ভাল কিছু দেখলেই নিষিদ্ধ করার জন্য মুখিয়ে থাকেন অনেকে: চ্যাপলিন

পরবর্তী

ভাল কিছু দেখলেই নিষিদ্ধ করার জন্য মুখিয়ে থাকেন অনেকে: চ্যাপলিন

প্রধানমন্ত্রী

আমার আহ্বানে সাড়া দেওয়ায় দেশবাসীকে অভিনন্দন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT