চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ঘোষণায় বিএনপির ষড়যন্ত্র ভেস্তে গেছে: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
কোটা সংস্কার আন্দোলন-ড. হাছান মাহমুদ-বিএনপির ষড়যন্ত্র

চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় বিএনপির ষড়যন্ত্র ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, এই ঘোষণার মধ্য দিয়ে সরকারের পরাজয় নয় বরং সরকারের জয় হয়েছে। যারা আন্দোলন করেছে তারা বঙ্গবন্ধুর ছবি হাতে নিয়ে, প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কোটা বাতিলের কথা বলেছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত তাদের পেট্রোল বাহিনীকে কোটা আন্দোলনে ঢুকিয়েছিল দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘আপনার সবাই গতকাল দেখেছেন এবং শুনেছেন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মামুনের সাথে কথা বলেছেন। তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কীভাবে এই আন্দোলনে একটু বাতাস দেয়া যায়, সেটা চেষ্টা করার জন্য।

তখন মামুন সাহেব বলছেন সেটা আমরা আগে খেয়াল করিনি আপনি বলার পরে এটা আমাদের নজরে এসেছে। অর্থাৎ এ আন্দোলনের বাতাস দিবো।’

‘আমি মনে করি মামুন সাহেবকে গ্রেপ্তার করা প্রয়োজন,’ বলেন হাছান মাহমুদ, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে কারা হামলা চালিয়েছে, এই মামুনকে গ্রেপ্তার করা হলে এই তথ্য দিতে পারবেন। তারেক রহমান ইনস্ট্রাকশন দেয়ার পরে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়েছে।’

Reneta

মওদুদ আহমেদরা কোটা অন্দোলনকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলেন মন্তব্য করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, তারা দেশের মাটি উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, অর্থাৎ তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে।

কোটা বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবসময় ছিল জানিয়ে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, কোটা সংস্কার সবসময় হয়ে আসছে। কোটা সংস্কার ভবিষ্যতেও হবে। ‘মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা বিশেষ ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। তিনি অত্যন্ত সুচিন্তিতভাবে ঘোষণা দিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।’

কোটা সংস্কার আন্দোলন-প্রধানমন্ত্রী-ড. হাছান মাহমুদ-বিএনপির ষড়যন্ত্র
বুধবার জাতীয় সংসদে ভাষণে প্রধানমন্ত্রী

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি’র গণবেদনা সেখানেই যে, তারা সব আন্দোলনে ব্যর্থ। তারা একটি পরগাছা দল। যখন তেল-গ্যাস রক্ষা কমিটি নামে আন্দোলন করা হলো তখন সেই কমিটিতে বিএনপি শরিক হয়ে আন্দোলন করার চেষ্টা করেছিল। সে চেষ্টা ব্যর্থ হয়েছে। তারা নিজেরা বহু আন্দোলন করার চেষ্টা করেছে। কিন্তু ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া তার নেতাদের বিশ্বাস করেন না, নেতাদেরকে তাদের কর্মীরা বিশ্বাস করে না। তাই তাদের ডাকে কেউ সাড়া দেয় না। বিএনপির সব কিছু ভেসে গেছে, তাই অন্যরা কিছু করলে সেখানে খড়কুটোর মতো আঁকড়ে ধরে রাখতে চায়।’

বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন উল্লেখ করে আওয়ামী লীগ মুখপাত্র বলেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাত সমুদ্র তেরো নদীর পারে আছেন। তাদের বড় বড় নেতাদের দুর্নীতির দায়ে দুদক তলব করেছে। তাদের রাজনীতি বানের পানির মতো ভেসে গেছে।

‘এখন শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে, সেখানে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে বিএনপি। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে বিএনপি যে ষড়যন্ত্র করেছিল এই রাজনৈতিক পরাজয় হয়েছে।’কোটা সংস্কার আন্দোলন-ড. হাছান মাহমুদ-বিএনপির ষড়যন্ত্র

সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘এখানে যে দাবি জানানো হয়েছে তার মধ্যে পাঁচটি মামলা প্রত্যাহার করার দাবি রয়েছে। তাহলে কি ভিসির বাসভবনে যারা হামলা চালিয়েছে তাদের বিচার হবে না? আমি বরং সরকারকে অনুরোধ জানাবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক। সেই সাথে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোটা পদ্ধতি সংরক্ষণ বা কোটা পদ্ধতি বাতিলের কোনোটায়ই নাই। তাহলে কেন তার বাসভবনে হামলা চালানো হলো? নিশ্চয়ই শিক্ষকদের একটি অংশ এর সাথে জড়িত থাকতে পারে। তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকোটা সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin2

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT