প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার এবং ঢাকা-নিউইয়র্ক সরাসরি বিমান চলাচলের সুবিধাও চাইছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি এসব দাবি উঠছে প্রবাসীদের কাছ থেকে।
রোববার দুপুর নাগাদ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিউইয়র্কে পৌঁছানোর পর সন্ধ্যা নাগাদ যোগ দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায়। এরই মধ্যে শেষ হয়েছে সংবর্ধনার প্রস্তুতি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নাগরিক সংবর্ধনার এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই আশা করছেন আয়োজকরা।
নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নির্দেশনার পাশাপাশি দাবি আদায় হবে বলেও আশা করছেন প্রবাসীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর নিয়ে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে নিউইয়র্ক শহর। উন্নত বাংলাদেশ গড়ার পথে শেখ হাসিনার নেতৃত্বে আরও বলিষ্ঠ হবে বলেই আশা করছে প্রবাসীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







