দেশে নতুন করে গুম-খুন শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার প্রধানের বিশেষ দূত এরশাদ হত্যা-গুমের কথা স্বীকার করে সম্প্রতি বক্তৃতা বিবৃতি দিয়েছেন।
‘এর মাধ্যমে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন নেই,’ বলে মন্তব্য করেন তিনি।
দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড বন্ধ করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিও জানান।






