চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করা নেতিবাচক রাজনৈতিক মনোভাব: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৯
রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে সাড়া না দিলে বিএনপি আবারো তাদের নেতিবাচক রাজনৈতিক ধারার বহিঃপ্রকাশ ঘটাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডি-৩ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘চাইলে চায়ের টেবিলেই ঐক্যফ্রন্টের নেতারা রাজনৈতিক আলাপ সারতে পারবেন।’

কাদের বলেন: প্রধানমন্ত্রী যে চা চক্রের অায়োজন করেছেন বিএনপি ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ করতে পারেন। বিএনপি প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান বর্জন করেছেন এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা।

তিনি বলেন: সংসদ বর্জন করা দলের জন্য ক্ষতিকর। নির্বাচনে জয় পরাজয় আছে, রাজনীতিতে জোড়ার ভাটা আছে। নির্বাচনোত্তর যে পরিস্থিতি, সংসদ বর্জনের যে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট- বিএনপি এ ধরনের অগণতান্ত্রিক মানষিকতার প্রকাশ ঘটায় সেটা গণতন্ত্রের জন্য শুভ নয়, তাদের নিজের অস্তিত্বের জন্য ক্ষতিকর। গত সংসদে না থেকেও নির্বাচনে তারা যতটুকু বিজয়ের অংশীদার হয়েছে এটা নিয়েই তাদের সংসদে যাওয়া উচিত। সংসদের ভেতর বাহির দুই ক্ষেত্রে আন্দোলন করা যায়। তারা সংসদে গেলে বিরোধী কণ্ঠ উচ্চারিত হবে।

মানুষ আন্দোলনের আগ্রহী নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: ১০ বছরে বারবার চেষ্টা করেও বিএনপি জনগণের সাড়া জাগানোর মত আন্দোলন গড়ে তুলতে পারেনি। নির্বাচনের পর কোনো বস্তুগত পরিস্থিতি আন্দোলনের বিরাজ করছে না। যে অবজেক্টিভ কন্ডিশন তাদের আন্দোলনে সাফল্য এনে দিতে পারে। তারা আন্দোলনের ডাক দিতে পারে, পিপলস যদি রেসপন্স না করে সাফল্য আসবে না।

কাদের বলেন: বিএনপি- ঐক্যফ্রন্টের ৮ জন সদস্য সংসদে গিয়ে জোরালো ভাষায় কথা বলে সংসদের ভিতরে যুক্তিতর্ক দিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে পারবে। এই নির্বাচনের পর বিশ্ব উন্নত গণতান্ত্রিক দেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে। এমনকি জাতিসংঘ সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্যে তাদের চিঠি দিয়ে অঙ্গিকার ব্যক্ত করেছে। বিএনপি যদি এ অবস্থাতেও সংসদ বর্জনের সাংস্কৃতিক ধরে তাহলে তারা আরও বড় ভুল করবে। বিদেশেও তাদের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিদেশে তাদের বন্ধু বলে কেউ থাকবে না।

Reneta

এসময় ডাকসু নিয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাবেক এ নেতা বলেন, অতীতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল হলগুলোতে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

Jui  Banner Campaign
ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT