প্রথম ৫০ ম্যাচে সৌম্য-নাফীসের পর লিটন

দুটি ক্রিকেটার মাঠে ব্যাট ও উইকেট নিয়ে খেলছেন, একটি ব্যাটসম্যান ব্যাট করছে, অন্যজন উইকেটরক্ষক।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম থেকে: নিজের ৫০তম ওয়ানডে ম্যাচে সহজেই ফিফটি পেলেন লিটন দাস। দারুণ ফর্মে থাকা ওপেনার জাগালেন সেঞ্চুরির আশা। কিন্তু ৮৬ রানে আউট হয়ে আক্ষেপ বাড়ালেন। আরেকটু সময় টিকে থাকলেই ছুঁয়ে ফেলতেন তিন অঙ্ক।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন লিটন। ইনিংসটা আরেকটু বড় হলে ছাড়িয়ে যেতে পারতেন শাহরিয়ার নাফীসকে।
প্রথম ৫০ ওয়ানডেতে রানের দিক থেকে শাহরিয়ার নাফীস ১,৫৭৭ রান করে আছেন দ্বিতীয় স্থানে। ১,৫৫৮ রান নিয়ে লিটনকে থাকতে হচ্ছে তিনে। তালিকার এক নম্বরে আছেন সৌম্য সরকার। বর্তমানে ওয়ানডে দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনার প্রথম ৫০ ম্যাচে করেন ১,৬১১ রান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





