চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সপ্তাহেই হিট ‘সাপলুডু’: বললেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

গেল শুক্রবারে দেশজুড়ে ৪২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’। পুরো সপ্তাহ জুড়ে রীতিমত ঢাকাই ছবির বাজার চাঙ্গা করে রেখেছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহ কমলেও এই ছবির নির্মাতা গোলাম সোহরাব দোদুল বললেন, প্রথম সপ্তাহেই হিট সাপলুডু!

প্রথম সপ্তাহে ‘সাপলুডু’র সেল রিপোর্ট কেমন ছিলো?-প্রশ্নে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানালেন, প্রথম সপ্তাহে হলগুলো থেকে ৫৩ লাখের মতো সেল রিপোর্ট পেয়েছি। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে।

ডিজিটাল সত্ব, টেলিভিশন সত্ব, টাইটেল স্পন্সর-এর হিসেবে বাদ দিয়ে শুধুমাত্র প্রেক্ষাগৃহ থেকে এই আয়কে ‘বেশ ভাল’ বলছেন নির্মাতা। প্রথম সপ্তাহে ‘সাপলুডু’ নিয়ে মানুষের যে জোয়ার দেখেছেন, এটি যে কোনো নির্মাতার জন্য অভিভূত হওয়ার মতো, বলছিলেন দোদুল।

প্রথম সপ্তাহে ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে এসে বেশ কিছু হল হাতছাড়া হয়েছে ‘সাপলুডু’র। তবে ঢাকার বাইরে যোগ হয়েছে কিছু নতুন হল। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে ত্রিশটির মতো প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

নির্মাতার অভিযোগ, দ্বিতীয় সপ্তাহে এসে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ছবিটি নিয়ে যে সব হল মালিকরা দ্বিতীয় সপ্তাহে চালানোর আগ্রহ দেখিয়েছিলেন, তারা অদৃশ্য কারণে শেষ সময়ে এসে ছবিটি নেননি।

দোদুল বলেন, একটি ছবি ভাল চললেতো এটা এই ইন্ডাস্ট্রিরই লাভ। এটি নিয়ে কেন এতো রাজনীতি?

Reneta

এদিকে বাংলা চলচ্চিত্র নিয়ে তৈরী হওয়া বিভিন্ন অনলাইন গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চলচ্চিত্র প্রেমীরা অভিযোগ করছেন, অন্য যে কোনো ছবির চেয়ে ভাল চলার পরেও ‘সাপলুডু’ নামিয়ে দেয়া হচ্ছে। শুধু গ্রুপে নয় ‘সাপলুডু’ নির্মাতার ইনবক্সেও এমন শত শত অভিযোগ দর্শকের।

নির্মাতার ভাষ্য, ষড়যন্ত্রের সাথে হয়তো পেরে উঠবো না। কিন্তু এও জানি ভাল ছবি থেকে দর্শককে দূরে সরানো যাবে না। কোনো না কোনো ভাবে তারা ঠিকই সেটা খুঁজে নিবে। নকল ছবির যুগ শেষ, বাংলার দর্শক এখন সচেতন।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের ‘সাপলুডু’ হলেও ছবিতে তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ ও রুনা খানদের অভিনয় মন কেড়েছে দর্শকের। এই তারকা অভিনেতাদের লুক, সংলাপ ও অভিনয়ের প্রশংসাও করছেন দর্শক।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভজাহিদ হাসানতারিক আনাম খানদোদুলমিমরুনা খানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাপলুডুসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT