চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচের পরই টেস্ট ছাড়তে চেয়েছিলেন টেন্ডুলকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের গতির সামনে খেই হারিয়ে টেস্ট খেলাই ছাড়তে চেয়েছিলেন শচীন টেন্ডুলকার! তিনি নিজেই জানিয়েছেন, সেদিন সাজঘরে ফিরে ভাবছিলেন, ‘আমার দ্বারা এটা হবে না।’

শচীন তাই বলে বসে থাকেননি। নিজেকে আরেকটা সুযোগ দিতে দ্বিতীয় ম্যাচেও খেলেন। পরের কাহিনী ইতিহাস।

‘করাচিতে আমার প্রথম ইনিংস ছিল। ভেবেছিলাম এটাই আমার প্রথম এবং শেষ ম্যাচ,’ শচীন বলেন, ‘একদিকে ছিল ওয়াকার, আরেকদিকে আকরাম। দুজনই বলে রিভার্স সুইং করাচ্ছিল। আমি পুরোপুরি নড়ে গিয়েছিলাম। সাজঘরে ফিরে ভাবছিলাম, আমার দ্বারা হচ্ছে না।’

ওই ইনিংসে শচীনের শরীরে বল লাগলে মাঠ থেকে বেরিয়ে আসেন। সবাইকে অবাক করে পরে আবার ব্যাট করতে নামেন। ২৪ বলে দুই চারে ১৫ করে ওয়াকার ইউনিসের বলে বোল্ড হন। ম্যাচ ড্র হয়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে হয়নি তাকে।

সেই দিনগুলোর কথা স্মরণ করে শচীন বলেন, ‘সবাই বলছিল নিজেকে আরও সময় দিতে। এরপর আসল পরের ম্যাচের প্রথম ইনিংস। ফয়সালাবাদে ৫৯ করেছিলাম। সাজঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, পেরেছি!’

শচীন অবসর নেন ২০১৩ সালে। তার আগে ২০০ টেস্ট এবং ৪৬৩ ওয়ানডেতে মাঠে নামেন। দুই ফরম্যাটের ক্রিকেটে মোট ৩৪ হাজার ৩৪৭ রান তার। সেঞ্চুরি ১০০টি, টেস্টে ৫১ এবং ওয়ানডেতে ৪৯টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশচীন টেন্ডুলকার
শেয়ারTweetPin3

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT