প্রথম ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন নির্বাচনে সহিংসতায় ১২ জন নিহত এবং ৫ শতাধিক আহত হয়েছে।
পতাকা দিবস উপলক্ষে এক আলোচনায় এমন সহিংসতার পরও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলায় নির্বাচন কমিশনেরও সমালোচনা করছেন তিনি। বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকিং খাতে লুট-ডাকাতি হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, সব জায়গায়ই দুর্নীতি আর তাই পুরো কাঠোমো পরিবর্তন করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর মাধ্যমেই এ মৌলিক পরিবর্তন সম্ভব।






