তথ্যপ্রযুক্তি

প্রথম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসে গ্রামীণফোনের সাফল্য

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে গ্রামীণফোনের বিজয়ী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে গ্রামীণফোনের সফলতা উদযাপন, পুরস্কার গ্রহণের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘প্রথম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’ এ ৫০টি পুরস্কারের মধ্যে ৯টি জিতে নিয়েছে গ্রামীণফোন।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসে একটি গ্রাঁপি, চারটি গোল্ড এবং চারটি সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে।

গ্রামীণফোন ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের ‘বেস্ট অ্যাপ’ বিভাগের তিনটি (মাইজিপি অ্যাপের জন্য গ্রাঁপি, টেলিনর ওয়াওবক্সের জন্য গোল্ড এবং জিপি মিউজিকের জন্য সিলভার) পুরস্কারই জিতে নিয়েছে। এর পাশাপাশি, প্রতিষ্ঠানটি বেস্ট ইউজ অব ইনস্টাগ্রাম ক্যাটাগরিতে উড়াই ইচ্ছে ঘুড়ি (সাকরাইন) ক্যাম্পেইনের জন্য, বেস্ট ইউজ অব ইউটিউব ক্যাটাগরিতে আর্টসেলিজম ক্যাম্পেইনের জন্য এবং বেস্ট ইউজ অব ফেসবুক ক্যাটাগরিতে জিপি মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।

এছাড়াও গ্রামীণফোন চারটি সিলভার অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বেস্ট অ্যাপ ক্যাটাগরিতে জিপি মিউজিকের জন্য, বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স ক্যাটাগরিতে মাইজিপি অ্যাপের জন্য, বেস্ট শর্ট ফর্ম ভিডিও ক্যাটাগরিতে জিপি ফাদারস ডে ক্যাম্পেইনের জন্য এবং বেস্ট ইউজ অব মোবাইল অ্যাপ ক্যাটাগরিতে জিপি মিউজিক-স্বাধীনতার সুরে ক্যাম্পেইনের জন্য।

এ পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চতুর্থ ডিজিটাল মার্কেটিং সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসে অ্যাপ উন্নয়ন, কন্টেন্ট মার্কেটিং, প্রযুক্তিগত উদ্ভাবন, ডাটা ও বিশ্লেষণ ব্যবহার এবং ই-
কমার্স প্ল্যাটফর্মের ব্যবহারসহ ১৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…