পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাষা শহীদদের নামে আবাসিক হলের নামকরণ করে। শ্রদ্ধার অনন্য নজির হয়ে আছে ওই উদ্যোগ।
ছায়া সুনিবিড় প্রাকৃতিক এক পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৮৫ সালের ২৭ জানুয়ারি উদ্বোধন হয় ‘শহীদ সালাম-বরকত’ হল। ২০১০ সালের ৪ ডিসেম্বর ‘শহীদ রফিক-জব্বার’ নামে আরো একটি হল চালু করে জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়।
ভাষা শহীদদের নামে হলে নিজের ঠিকানা পেয়ে অন্যরকম এক গৌরব অনুভব করে আবাসিক শিক্ষার্থীরা।
একটু দেরিতে হলেও হল দুটির সামনে শহীদদের আবক্ষ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় অধ্যাপক আলী আজম তালুকদার।
ভাষা শহীদদের সম্মানে হলের নামকরণ শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবোধকে আরো শাণিত করছে বলে জানান প্রাধ্যক্ষ, শহীদ রফিক-জব্বার হলের অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা
ইতিহাসবিদরা বলছেন, ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে তাদের নামে বিশ্ববিদ্যালয়ও হওয়া উচিত।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








