বিনোদন

প্রথম ছবি দিয়েই বলিউডে ইশান-জাহ্নবীর বাজিমাত

মুক্তির প্রথম দিনেই ‘ধড়ক’-এর আয় প্রায় ৯ কোটি রুপি

প্রথম ছবি দিয়েই বলিউডে ইশান-জাহ্নবীর বাজিমাত

শুক্রবার মুক্তি পেয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শহীদ কাপুরের ভাই ইশান খাত্তার অভিনীত ‘ধড়ক’। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান ও প্রযোজনা করেছেন করণ জোহর। ‘ধড়ক’-এর মাধ্যমেই বলিউডে অভিষিক্ত হলেন হালের এই দুই অভিনেতা। আর প্রথম ছবি দিয়েই বাজিমাৎ করলেন তারা।

‘ধড়ক’এর মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিকে আরও এক নতুন জুটি উপহার দিলেন করণ। এর আগে ২০১২ সালে তার প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র মধ্য দিয়ে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার অভিষেক ঘটে।

এদিকে ইশান-জাহ্নবীর প্রশংসা ছাড়াও মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। একদিনেই এটি আয় করে নিয়েছে ৮ কোটি ৭১ লাখ রুপি। নায়ক-নায়িকার অভিষেক সিনেমায় বলিউডে এটিই সবচেয়ে বড় আয়।

এর আগে এই কৃতিত্ব ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার দখলে। মুক্তির প্রথম দিনে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর  আয় ছিল ৭ কোটি ৭০ লক্ষ রুপি। তবে এবার ‘ধড়ক’ সেই রেকর্ড ভেঙ্গে দিল।

শুধু তাই নয়, বলিউডে প্রায় কম বেশি সমস্ত তারকার প্রথম বলিউড ছবির থেকে বেশি ব্যবসা করেছে জাহ্নবীর ‘ধড়ক’। আশা করা হচ্ছে, সামনের দিনগুলোতে এর আয় আরো দ্বিগুন হবে।

বিষয়:ইশান করণ যোহর জাহ্নবী ধড়ক শ্রীদেবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…