চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী: চাপ ও হুমকি ঠেকাতে প্রয়োজন সুসাংবাদিকতা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৫৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ডিজিটাল যুগে মনিটরে সংবাদ হিসেবে যা ভেসে উঠে তার সবই আসলে সংবাদ নয়। এমন কনটেন্টকে সংবাদ হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতার উল্টোপিঠে আসল সংবাদ জানানোই এখনকার সাংবাদিকতার মূল চ্যালেঞ্জ বলে উপমহাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা মনে করছেন। প্রথম আলোর সেমিনারে তারা বলেছেন, ‘চাপ’ ঠেকাতে অনুসন্ধানী ও সুসাংবাদিকতার বিকল্প নেই।

দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‘সংবাদপত্রের চ্যালেঞ্জ: বর্তমান ও ভবিষ্যত’ বিষয়ে এ সেমিনার। দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঞ্চালনায় বক্তারা বলেন, সাংবাদিকতায় চাপ ও ভয়ভীতি থাকবেই। তবে আরো গভীর এবং পরিশীলিত সাংবাদিকতা হতে পারে সেই চাপের মোক্ষম জবাব।

এ প্রসঙ্গে আইপিআই’র চেয়ারম্যান জন ইয়ারউড বলেন: সাংবাদিকতা নিজেদের জন্য নয়, বরং এটা জনগণের জন্যে। সুতরাং তাদের কাছেই যেতে হবে। তাদের কথা শুনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদেরও চাহিদা আছে, সেটাও ভাবতে হবে।

Banglabid

ভারতের দৈনিক দ্য হিন্দুর সম্পাদক মুকুন্দ পদ্মনাভন বলেন, ‘বিশ্বে এখন ভালো, খারাপ দুই ধরনের সাংবাদিকতাই হচ্ছে। ভূঁইফোড় ডিজিটাল সংবাদমাধ্যমগুলো খারাপ সাংবাদিকতা করে, গণমাধ্যমকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে সু-সাংবাদিকতা করে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা।’

দেশ-বিদেশের জ্যেষ্ঠ সম্পাদক ও সংবাদকর্মীরা মনে করেন, মানুষের মনের ভাষা বুঝে সাংবাদিকতা করতে না পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমের আনকোড়া সংবাদাতাদের চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে।

আনন্দবাজার পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য বলেন, ‘সমস্যা হচ্ছে, আমরা পাঠকদের গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। তাদের বোঝার চেষ্টা করছি না। এমনকি তাদের চাওয়াকেও পাত্তা দিচ্ছি না। উল্টো আমাদের চিন্তা তাদের ওপর চাপিয়ে দিতে চাইছি। আমি মনে করি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও প্রচলিত সংবাদমাধ্যমগুলোকে চ্যালেঞ্জ করে বসেছে। কেননা আমরা তাদের মতো করে গ্রামের কথা তুলে আনছি না।’

Reneta

রাজনৈতিক সংস্পর্শের উর্ধ্বে থেকে সংবাদ পরিবেশন করাকেও গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে বক্তারা বলেন, এখন সরকার এবং বিরোধীদলের কাছে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার সংজ্ঞা আলাদা।

ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রধান সম্পাদক রাজ কমল ঝা বলেন: সততা আমাদের সাংবাদিকতার প্রধান বিষয় হওয়া উচিত। কিছু কিছু দায়িত্বজ্ঞানহীন অনলাইন গণমাধ্যম আমাদের সেই কাজটা কঠিন করে দিচ্ছে।

দৈনিক দ্য শিলং টাইমসের সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম বলেন, ‘সংবাদ মাধ্যমে আমরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত। আমরা এখন আর শেখাই না। বিনোদন দেই। শুধু বিনোদন সংবাদ মাধ্যমের কাজ নয়।’

সেমিনারে বিশ্বের সেরা সংবাদ মাধ্যমগুলোর ২০ জন প্রতিনিধি ছাড়াও দেশের গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুসা বিন শমসের এর লাইফস্টাইল নরওয়ের টিভিতে

পরবর্তী

গাইবান্ধায় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

পরবর্তী

গাইবান্ধায় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

ব্যাটসম্যানদের মাথায় সমস্যা আছে: তামিম ইকবাল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT