চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধকে দুর্ভেদ্য বললেন ম্যানসিটির জয়ের নায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘প্রথমার্ধ দুর্ভেদ্য ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের বেশ কয়েকটি সুযোগ ছিল এবং সেটা ভালোভাবে কাজে লাগিয়েছি। আমি দৌড়েছি এবং ফিল (ফোডেন) আমাকে দারুণভাবে খুঁজে পেয়েছে। আমার শান্ত থাকা দরকার ছিল এবং সৌভাগ্যক্রমে আমি তা পেরেছি।’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন কেভিন ডি ব্রুইন।

অ্যাটলেটিকোর রক্ষণ ভাঙা যে মারাত্মক কঠিন ছিল, ম্যাচের একমাত্র গোলদাতা ডি ব্রুইন সেটি অবলীলায় স্বীকার করেছেন। একইসঙ্গে জানিয়েছেন মাঠে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ ৫-২-৩ ফরমেশনে খেলতে নামলেও বাস্তবতা নাকি ছিল ভিন্ন।

‘এটা আসলেই কঠিন। তারা রক্ষণে পাঁচজনের সঙ্গে এবং মধ্যমাঠে পাঁচজনের সঙ্গে খেলেছে। কেউ কোনো কিছু বললে আমি এটাই পরামর্শ দেই যে তারা অনুশীলনে যেন এমন পরিস্থিতির বিপক্ষে খেলার চেষ্টা করে।’

ঘরের মাঠ ইতিহাদেই জয় তুলতে ম্যানসিটিকে ঘাম ঝরাতে হয়েছে। অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে দ্বিতীয় লেগে আরও কঠিন কিছু অপেক্ষা করছে, তা মানছেন ডি ব্রুইন। স্কোরলাইন ১-০ হওয়ার সম্ভাবনাও দেখছেন এই বেলজিয়ান ফুটবলার।

‘আমাদের সংযত থাকতে হবে এবং তাদের মতো অ্যাকশনে যাওয়ার দরকার নেই। তারা যেমন খেলার তেমনই খেলবে। একশূন্য মানে একশূন্যই। আমি সেখানেও একইরকম (স্কোরলাইন) আশা করছি। খেলাটা যদি সেয়ানে সেয়ানে হয়, সেক্ষেত্রে তাদের একটু বেশি আক্রমণ করতে হবে।’

Reneta

অন্যদিকে ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা দলের খেলোয়াড়দের প্রশংসায় বলেন, ‘যাদের মুখোমুখি হওয়া কঠিন আমরা তাদের সঙ্গে অবিশ্বাস্যভাবে সেরা দলের মতো খেলেছি। এটা ভালো ফলাফল ছিল।’

ডি ব্রুইনের মতো একই সুরে কথা বললেন গার্দিওলা। তারও অভিমত, দ্বিতীয় লেগ মোটেও সহজ হবে না। ‘এই টুর্নামেন্টে অনেক অভিজ্ঞতা আছে এমন একটি দলের মুখোমুখি হওয়া সহজ নয়। আমরা গোল করতে সেখানে (ওয়ান্ডা মেট্রোপলিটানো) যাব এবং জেতার চেষ্টা করবো।’

জমাট রক্ষণে প্রতিপক্ষকে আটকে রাখার কৌশলে ৭০ মিনিট পর্যন্ত জাল অক্ষত রাখতে পেরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। পরে অবশ্য শেষ রক্ষা হয়নি। বিস্ময়করভাবে অ্যাটলেটিকো গোটা ম্যাচে একটি শটও নিতে পারেনি। দলের এমন পারফরম্যান্সে তাই অসন্তুষ্ট কোচ ডিয়েগো সিমিওনে।

‘আমরা প্রথমার্ধে যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। আমরা স্বরূপে আসতে পারিনি। বিরতির পর কিছুটা ভালো ছিল। তবে সিটি বিশ্বের সেরা দল। তারা সাম্প্রতিককালে ঘরের মাঠে অনেক গোল করেছে।’

প্রথম লেগের পরের সময়টাকে হাফটাইমের সঙ্গে তুলনা করে সিমিওনের ভাষ্য, ‘দেখা যাক মাদ্রিদে দ্বিতীয় (লেগ) খেলা কেমন হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোঅ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগডি ব্রুইনম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসসিমিওনে
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT