চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ফোর্বসের শীর্ষে মেসি, সেরা তিনে রোনালদো-নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দু’দিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগ খেতাব দিয়েছেন পর্তুগালকে। তার মুকুটে পরপর দুইবার দেশের হয়ে ইউরো সেরার পালক। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপহাসের শিকার লিওনেল মেসি। কারণ তিনি দেশের হয়ে কোনো ট্রফি জেতেননি। তাই বলা হচ্ছে, রোনালদো-২ : মেসি-০।

এই জায়গা থেকে আসন্ন কোপা আমেরিকাতেই বেরিয়ে আসতে মরিয়া বার্সেলোনার মহাতারকা। ২৬ বছর আর্জেন্টিনার ঘরে বড় কোনো ট্রফি নেই। ১৯৯৩ সালে শেষ ট্রফি হিসেবে কোপা আমেরিকা পেয়েছিল তারা। তাই এবার কোপা জিততে চাইছেন মেসি।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী দেশকে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। তারপর দুটি কোপাতে ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি। আর্জেন্টাইন টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘ক্যারিয়ার শেষ করার আগে দেশকে ট্রফি দিয়ে যেতে চাই। দেশকে আর ট্রফি দিতে পারব না, এমন ভাবনা আমার নেই। আমি আমার সেরাটা আবার দেশের জার্সি গায়ে দিতে চাই। আসলে এটাই জীবন। একবার মুখ থুবড়ে পড়বে তো পরক্ষণেই উঠে দাঁড়িয়ে লড়াই করবে স্বপ্ন সার্থক করতে।’

নিজের জীবন দর্শন নিয়ে বলতে গিয়ে মেসি বলেন, ‘আগে ম্যাচ হেরে গেলে বাড়ি ফিরে আমি টিভি দেখতাম না। খেতাম না। কিন্তু বড় ছেলে থিয়াগো হওয়ার পর ম্যাচ হেরে বাড়ি ফিরেও আমাকে খেতে হয়। কারণ আমি না খেলে আমার ছেলে-বউও ডাইনিং টেবিলে যাবে না। তাই হারটাকে মেনে নিয়ে জেতার লড়াই শুরু করাই এখন আমার জীবন।’

মেসির সাক্ষাৎকারের ওই মঙ্গলবারই বিশ্বের সেরা ১০০ জন ধনী ক্রীড়াবিদের তালিকা ঘোষণা করেছে ফোর্বস। সেই তালিকায় মেসি সবার আগে। শেষ ১২ মাসে ৪ বিলিয়ন ডলার রোজগার করেছেন। গত বছরের থেকে যা ৫ শতাংশ বেড়েছে। এই তালিকায় এই প্রথমবার মেসি এক নম্বরে জায়গা করে নিলেন।

গত বছর মেসি ছিলেন দু’নম্বরে। বক্সার ফ্লয়েড মেওয়েদার ছিলেন এক নম্বরে। এবার তিনি নেমে গেছেন অনেকটাই। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসির প্রতিদ্বন্দ্বী রোনালদো। তিন নম্বরে রয়েছেন নেইমার।

Reneta

এই তালিকায় বরাবরই দাপট দেখান বাস্কেটবল তারকারা। গত বছর একশো জনের মধ্যে ৪০ জন ছিলেন বাস্কেটবলার। এবার সংখ্যাটা কমে হয়েছে ৩৫। বাস্কেটবলারদের মধ্যে সবার আগে রয়েছেন লেব্রন জেমস আট নম্বরে। এই তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এবার তিনি ফিরে এসেছেন। রয়েছেন ৬৩তম স্থানে।

যদিও ফোবর্সের তালিকা নিয়ে মাথা ঘামানোর সময় নেই বার্সেলোনা তারকার। মেসির আর্জেন্টিনা এখন বুয়েন্স আয়ারর্সে প্রস্তুতি নিচ্ছে। কোপায় মেসিদের প্রথম ম্যাচ ১৫ জুন কলম্বিয়ার সঙ্গে। তারপর গ্রুপ লিগের খেলা প্যারাগুয়ে ও কাতারের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নেমেছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT