চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ওটিটিতে নিরবের ছবি, দেখা যাবে ২০ টাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১১, মে ২০২১
বিনোদন
A A

নবাব এলএলবি, মেকাপের পর দেশীয় ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘কসাই’। যে ছবির মাধ্যমে প্রথমবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরব অভিনীত কোনো ছবি!

শুধু তাই নয়, ‘কসাই’ মুক্তির মাধ্যমে প্রায় নয় বছর পর ঈদে মুক্তি পাচ্ছে কোনো সিনেমা!

অনন্য মামুনের পরিচালনায় ‘কসাই’ এর মাধ্যমে প্রথমবার অ্যাপে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরবের কোনো ছবি। ঈদুল ফিতরের দিনে সিনেমাটি মুক্তি পাবে জানিয়েছেন এ নায়ক।

Banglabid

তবে সিনেমা হলে এখনই মুক্তি পাচ্ছে না। নিরব বলেন, করোনার এই পরিস্থিতিতে সুরক্ষা সবার আগে। এখন সিনেমা হলে যাওয়ার পরিবেশ নেই। তাই দর্শক ঘরে অ্যাপের মাধ্যমে ‘কসাই’ দেখুক।

কসাইয়ের মাধ্যমে ৯ বছর পর ঈদে কোনো সিনেমা মুক্তি পাচ্ছে জানিয়ে নিরব জানান, এর আগে ২০১২ সালের ঈদে নিপুণের সাথে ‘তুমি আসবে বলে’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।

এদিকে পরিচালক অনন্য মামুন জানান, আই থিয়েটার অ্যাপ ডাউনলোড সাবস্ক্রিপশন করে সিনেমাটি দেখা যাবে ২০ টাকায়।

Reneta

অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। এক দিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা। অ্যাপটির মাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১৫০ ও ৬০০ টাকা।

হিংস্রতাই নেশা’ স্লোগানে সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সেলিব্রেটি প্রডাকশন হাউজ প্রযোজিত এই ছবিতে নিরব ছাড়া আরো অভিনয় করেছেন রাশেদ অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঈদঈদের ছবিএল আর খান সীমান্তওটিটিকসাইনওশাবানবাব এলএলবিনিপুণনিরবপ্রিয়মনিমেকাপরাশেদ অপুরিওলিড বিনোদনশাহীন মৃধাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প মূল্যায়ন পর্যন্ত গাছ কাটা বন্ধ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পরবর্তী

পরিবহন সংকটে সড়কে অপেক্ষায় হাজারো মানুষ

পরবর্তী
বাংলাদেশের সড়কে পরিবহন সংকটে হাজারো মানুষ অপেক্ষায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবহন সংকটে সড়কে অপেক্ষায় হাজারো মানুষ

বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ চীনে ভ্যাকসিন আনতে যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন আনতে চীনের উদ্দেশে বিমান বাহিনীর উড়োজাহাজ

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT