চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় পা রাখতে চলেছে। সিডনিতে ‘এ’ লিগের দল অল স্টার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জাভি হার্নান্দেজের শিষ্যরা। বুধবার নিশ্চিত করেছে ক্লাবটি।

আগামী ২৫মে সিডনির ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে অল স্টার্সের বিপক্ষে নামবে জাভির দল।

‘এ’ লিগে অল স্টার্সের বিপক্ষে খেলতে যাওয়া প্রথম দল নয় বার্সা। ২০১৩ সালে ৮৩ হাজার সমর্থকের মাঠে খেলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে ৫-১ গোলের বড় জয় পেয়েছিল রেড ডেভিলরা।

পরের বছর দেশটিতে খেলে গেছে জুভেন্টাস। এরপর সেখানে খেলতে যায়নি আর কোনো দল। বার্সাকে ঘিরে তাই আশার পালে হওয়া, রোমাঞ্চের আভাস অজি ফুটবলে।

‘তৃতীয় কোভিড ঢেউয়ের প্রভাব থেকে ফুটবল এখন অনেকটাই মুক্ত। অস্ট্রেলিয়া ‘এ’ লিগ আবারও আন্তর্জাতিক ক্লাবগুলোর প্রধান গন্তব্য। গ্র্যান্ড ফাইনালের কয়েকদিন আগে বিশ্বের সেরা দলগুলোর একটি ‘এ’ লিগের খেলায় অংশ নিয়ে গ্র্যান্ড ফাইনাল সমর্থকদের বাড়তি আগ্রহের কারণ হবে।’ বলেছেন সিডনি এফসির প্রধান নির্বাহী ও ‘এ’ লিগের সিইও ড্যানি টাউনসেন্ড।

করোনা মহামারী শুরু হওয়ার আগে লিভারপুল, ম্যানইউ ও চেলসির মতো ক্লাবগুলো অস্ট্রেলিয়ায় খেলার জন্য আগ্রহের কথা জানিয়েছিল। দেশটিতে কঠোর লক ডাউন জারি হলে সব আয়োজন ভেস্তে যায়। সেসময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লিভারপুলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচের আগে প্রায় লক্ষাধিক সমর্থকের গাওয়া ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ শিরোনামের একটি গান সাড়া ফেলেছিল। ম্যাচটি পরে আর মাঠে গড়ায়নি মহামারি পরিস্থিতির কারণে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াচেলসিজাভিবার্সেলোনাম্যানইউলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

বিদ্যুৎ খাতের সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

তারেক রহমানকে সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স সালমানের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT