চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের হজে ভিসা ফি লাগবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের নতুন ভিসা নীতিতে হজের ভিসা ফি’র ব্যাপারে বড় একটি পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতি অনুসারে, অন্যান্য দেশ থেকে প্রথমবারের মতো হজ বা ওমরাহ করতে সৌদি যাওয়া ব্যক্তিদের ভিসা করতে কোনো রকম ফি পরিশোধ করতে হবে না।

সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

গত সোমবার সৌদি আরবের মন্ত্রিসভায় গৃহীত নতুন ভিসা নীতিমালায় হজ ফি’র ব্যাপারে নেয়া সিদ্ধান্তকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি।

Banglabid

তিনি বলেন, ‘আতিথেয়তার জন্য বিখ্যাত রাজ্যটির এই সিদ্ধান্তটি মহানুভবতার আরও একটি বহির্প্রকাশ।

রাষ্ট্রদূত সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে এজন্য ধন্যবাদ দিয়ে একই সঙ্গে দুর্দশাগ্রস্ত বিদেশি শ্রমিকদের কষ্ট লাঘবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

আল্লাহর মেহমানদের সেবা করায় সৌদি আরবের কর্মকাণ্ডের প্রশংসা করে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত আজমি থাসিম বলেন, মুসলিম জাহানের জন্য নতুন ভিসা নীতি একটি সুখবর। ‘নতুন হজযাত্রীদের জন্য এটি সৌদি সরকারের নেয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ,’ বলেন তিনি।

Reneta

রাষ্ট্রদূত আরও বলেন, প্রথমবারের হজ মুসলিমদের জন্য বাধ্যতামূলক। তবে তারা যদি দ্বিতীয়বারও হজ করতে চান, তবে পবিত্র এই কাজে অংশ নিতে বাকি নতুন হাজিদের সমস্যা হতে পারে।

পাকিস্তানের রাষ্ট্রদূত মনজুর-উল হক এ বিষয়ে বলেছেন, ‘দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সুলতানের দূরদৃষ্টি আর জ্ঞানের প্রতি আমার কোনোই সন্দেহ নেই। তার প্রথমবারের মতো হজ করতে আসা ব্যক্তিদের বিনামূল্যে ভিসা করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত প্রশংসনীয়।’

অন্যদিকে সৌদিতে জার্মান রাষ্ট্রদূত ডিটার ডব্লিউ. হলার একে দেখেছেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। তিনি বলেন, ‘আমরা নতুন ঘোষণাটিকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করছি।’

জার্মান রাষ্ট্রদূত মনে করেন, নতুন নীতিমালা সৌদি আরব এবং তার ব্যবসায়িক অংশীদারদের মধ্যকার ব্যবসা প্রক্রিয়াকে আরও সহজ করবে। পাশাপাশি সবার জন্য উন্নত ব্যবস্থাও নিশ্চিত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT