চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো মুখোমুখি ট্রাম্প-পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো দেখা করেছেন, হ্যান্ডশ্যাক করেছেন। জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের শুরুতেই এমন আকর্ষণীয়, আকাঙ্খিত ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী।

পরে ট্রাম্প-পুতিনের মধ্যে দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানায় বিবিসি। যেখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপসহ নানা বিষয়ে নিয়ে দুই দেশের মধ্যকার সৃষ্ট ক্ষত প্রশমনের চেষ্টা করা হবে বলেও জানায় ব্রিটিশ গণমাধ্যমটি।

জি-২০ সম্মেলন নিয়ে জার্মানিতে ব্যাপক বিক্ষোভের মুখেও দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠিতক হচ্ছে। যেখানে জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য বিষয়ক আলোচনাই প্রাধান্য পাবে। হামবুর্গ শহরে ‘নরকে স্বাগতম’ লেখা মুখোশ পড়ে বিক্ষোভ মিছিলকারীদের সাথে সংঘর্ষে ৭৬ পুলিশের কর্মকর্তা আহত হন।

Banglabid

সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জগুলো বিষয়ে আমরা সবাই সচেতন। সমঝোতা এবং ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমেই সামনে এগিয়ে যাওয়া যাবে বলেও অভিমত তার। একই ইস্যুতে ভিন্ন মতকেও স্বাগত জানান তিনি।

জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বিক্ষোভের কথা বিবেচনা করে জার্মানির হামবুর্গ শহরে ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। তবে ধারণা করা হচ্ছে শুক্র শনিবারের মধ্যে সেখানে ১ লাখ বিক্ষোভকারী সমবেত হতে পারে।

জি-২০ সম্মেলনে কিছু সময়ের জন্য আলাদা করে বৈঠকে বসার কথা ছিলো বিশ্বের শীর্ষ দুই নেতা ট্রাম্প-পুতিনের। শুক্রবার বিকালে বৈঠকে বসার কথা ছিলো তাদের। রাশিয়ার গণমাধ্যমের তথ্যমতে, বিকালে ৩০ মিনিটের জন্য আলাদা করে বৈঠক করবেন তারা। সেখানো আলোচনার মূল বিষয় হতে পারে সিরিয়া এবং ইউক্রেন সংকট।

Reneta

মঙ্গলবার ট্রাম্প পোল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট এক বক্তৃতায় বলেন, মস্কোর উচিত সিরিয়া এবং ইরানকে সহায়তা না করে দায়িত্বশীল দেশগুলোর সঙ্গে যোগ দেয়া। ট্রাম্প এ সময় শত্রুদের বিরুদ্ধে একযোগে লড়াই চালানোর উপর গুরুত্বারোপ করেন।

ক্রেমলিন অবশ্য ট্রাম্পের ওই বক্তব্যকে প্রত্যাখান করে বলেছেন, ইউক্রেন ক্রিমিয়াকে ২০১৪ সালে দখল করে এবং প্রয়োজনীয় সকল অস্ত্র সহায়তা দিয়ে ইউক্রেন থেকে ক্রিমায়াকে আলাদা করার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়।

মস্কো এই অভিযোগকে প্রত্যাখান করে বলেছে বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়ান বাহিনী কাজ করেছে। সিরিয়া বিষয়ে ওয়াশিংটন কিছু অস্ত্রধারী বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেন। কিন্তু রাশিয়া মূল ধারা বাশার আল-আসাদ সরকারের সঙ্গে ছিলো।

২০১৬ সালের পর মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততার কথা উঠার পর থেকে ট্রাম্প-পুতিন মুখোমুখি হওয়ার কথা হয়ে আসছিলো। অবশেষে মুখোমুখি হলেন তারা।

বিস্তারিত দেখুন জামিল আক্তারের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি-২০ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT