আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটলেন দুই চীনা নভোচারী

চীনা নভোচারীরা মহাশূন্যে হাঁটছেন, পৃথিবীর বাইরে মহাকাশে অবস্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা নভোচারীরা মহাশূন্যে হাঁটছেন, মহাকাশে তাদের সুরক্ষা পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহাকাশ স্টেশন থেকে বের হয়ে প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটলেন চীনের দুই নভোচারী।

মূলত স্টেশনের মডিউলের বাইরে ক্যামেরা স্থাপন এবং বিভিন্ন যন্ত্র স্থাপনের জন্য মহাকাশযানের বাইরে পা রাখেন তারা।

প্রথমে স্টেশনের যান্ত্রিক হাতের মাধ্যমে লিউ বমিং নামের এক নভোচারীকে কেবিনের বাইরে নেয়া হয়। পরে কেবিনের বাইরে আসেন ট্যাং হংবো নামের অপর নভোচারী। মিশনে মডিউলের বাইরে ক্যামেরা স্থাপনের পাশাপাশি রোবটিক হ্যান্ডসের কার্যক্ষমতা পরীক্ষা করেন তারা।

এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত চাইনিজ এই নভোচারীরা।

চাইনিজ মহাকাশ গবেষক ইয়্যাং লিইউই বলেন, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমাদের এই সাফল্য চীনের মহাকাশ গবেষণাকে অনেক দূরে এগিয়ে নেবে। যেসব জায়গায় আমাদের ঘাটতি ছিল এই পদক্ষেপে সফলতা পাওয়ার মাধ্যমে তা দূর হয়েছে।

আর এই ঘটনাকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় অর্জন বলে আখ্যা দিয়েছে বেইজিং।

জুনে লং মার্চ টু-এফ রকেটে করে তিয়ানগং নামের স্পেস স্টেশনে পৌঁছান তিন নভোচারী। মহাকাশ স্টেশনে তিনমাস অবস্থান করবেন তারা।

বিষয়:চীননভোচারীমহাশূন্য
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…