প্রথমবারের মতো সুপরিসর বোয়িং বিমানে করে কক্সবাজার গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার একদিনের সফরে তিনি কক্সবাজার যান।
বোয়িং বিমানে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান পর্যটন নগরীতে প্রথমবারের মতো সুপরিসর বিমানের চলাচল শুরু হলো।
শনিবার ঢাকা থেকে রওয়ানা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কক্সবাজার পৌঁছায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত।
সম্প্রসারিত রানওয়ে হয়ে নামার পর বিমানবন্দরে বড় আকারের উড়োজাহাজ চলাচলের উদ্বোধন করে মোনাজাত করা হয়।
পরে সেখান থেকে চট্টগ্রাম-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









