চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো বৈঠকে পুতিন-কিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে শীর্ষ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কোরিয়া উপ-দ্বীপের ‘পারমাণবিক সমস্যা’ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

এই ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়টিই এতে গুরুত্ব পাবে। আর তাই কিম জং উনের জন্য এ সফর খুবই গুরুত্বপূর্ণ। তবে কিম চাইলেও রাশিয়া এখনই পিয়ংইয়ংয়ের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবে সমর্থন দেবে না বলেই অনুমান বিশ্লেষকদের।

এমন একটি সময় পুতিনের সাথে এই বৈঠক করতে যাচ্ছে কিম, যখন পরমাণু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অচলাবস্থা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো বৈঠক ব্যর্থ হওয়ায় ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এই রাশিয়া যাত্রা।

রুশ প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ বলেন, সম্প্রতি কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ‘কিছুটা স্থিতিশীল’। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী করতে রাশিয়া যেকোনোভাবে সাহায্য করতে ইচ্ছুক।

Reneta

যদিও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকের অবস্থান ও সময় নিয়ে কিছু জানায়নি। কিন্তু ভ্লাদিভস্তক শহরের রুস্কি দ্বীপে রাশিয়া এবং উত্তর কোরিয়া উভয় দেশের পতাকা উড়তে দেখা গেছে। সেখানেই কিম-পুতিন বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও উত্তর কোরিয়ায় পরমাণু কর্মসূচির অবসান ঘটাতে রাশিয়া আলোচনা করেছে। ২০১১ সালে এমন একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকটি করেছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উনবৈঠকভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT