চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো টিভি পর্দায় সিয়াম-তিশার ‘ফাগুন হাওয়ায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৯
বিনোদন
A A

সিনেমা হলে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের উপর নির্মিত তৌকীর আহমেদের এই ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদুল আযহার দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে তারকাবহুল ছবি ‘ফাগুন হাওয়ায়’।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘ফাগুন হাওয়ায়’। মুক্তির পর ছবিটি সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা।

এছাড়াও ছবিতে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াততিশানুসরাত ইমরোজ তিশানুসরাত জেরীফাগুন হাওয়ায়ফারুক হোসেনলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসাজু খাদেমসিয়ামসিয়াম আহমেদহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬

হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী যুবক ভারতে, পতাকা বৈঠকে দেশে ফেরত

জুলাই ২, ২০২৬

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শেষ

জুলাই ২, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT