চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিনে তিন সেঞ্চুরি, দুই পাঁচ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে সোমবার ঘরোয়ার নতুন মৌসুম শুরু হল বাংলাদেশের। শুরুর দিনে চারটি মাঠে নেমেছে আট দলই। সেঞ্চুরি দিয়ে শুরু করেছেন ঘরোয়ায় রানবন্যা ছোটানো তুষার ইমরান।

খুলনা-রাজশাহী
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টায়ার-১ এর ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা বিভাগ। নেমে অবশ্য ৫২.৩ ওভারে গুটিয়ে যায় ২১০ রানেই। তুষার ১৪ চার ও ২ ছয়ে ১৪৪ বলে ১০৪ রান করেছেন।

রাজশাহী বিভাগের হয়ে শফিউল ইসলাম ৪৩ রানে ৫টি, দেলোয়ার ও সানজামুল নিয়েছেন ২টি করে উইকেট।

Banglabid

পরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ১ উইকেটে ১২২ রানে দিন শেষ করেছে। নাজমুল হোসেন শান্ত ৪৬ রানে ফিরেছেন। ৭৪ রানে পরের দিনের ব্যাটিং শুরু করবেন মিজানুর রহমান।

রংপুর-বরিশাল
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টায়ার-১ এর আরেক ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটে পাঠায় বরিশাল বিভাগ। ৫ উইকেটে ৩০০ রান তুলে দিন শেষ করেছে উত্তরবঙ্গের দলটি।

রংপুর বিভাগের হয়ে জাহিদ জাবেদ ৬২, নাঈম ইসলাম ৯২ রানে ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আরিফুল হক। ১২ চার ও এক ছক্কায় ১৮১ বলে ১১৭ রানে অপরাজিত আছেন এ অলরাউন্ডার।

Reneta

বরিশালের হয়ে সোহাগ গাজী নিয়েছেন ২টি উইকেট।

ঢাকা মেট্রো-সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টায়ার-২ এর ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে রানবন্যার শুরু করেছে সিলেট বিভাগ। ৪ উইকেটে ৩৩২ রান তুলে দিন শেষ করেছে দলটি।

উদ্বোধনীতে সৈকতকে(৪২) নিয়ে ১১২ রানের জুটি গড়া সাদমান ইসলাম তুলে নিয়েছেন দেড়শ পেরোনো ইনিংস। ২০ ও ২ ছক্কায় ২৩৮ বলে ১৫৭ রানে ফিরেছেন সাদমান। মার্শাল আইয়ুব ফিরেছেন ৫০ রানে।

ঢাকা-চট্টগ্রাম
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টায়ার-২ এর আরেক ম্যাচে টস জিতে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম বিভাগ। ঢাকা পরে ৮১ ওভারে ২৩৮ রান তুলে গুটিয়ে যায়। দিনশেষে ২৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে চট্টগ্রাম।

ঢাকার হয়ে রনি তালুকদার ৫৯, তাইবুর রহমান ৬৩ রান করেছেন।

চট্টগ্রামের হয়ে ৫ উইকেট নিয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ১৬ ওভারে ৬১ রান দিয়ে পাঁচ উইকেট তার। ৩ উইকেট নিয়েছেন আরেক স্পিনার নাঈম হাসান।

চট্টগ্রামের ব্যাটিংয়ে রানের খাতা না খুলেই ফিরেছেন মুমিনুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাল-সবুজের অহংকার নিয়ে ২০-এ পদার্পণ

পরবর্তী

মাইলফলক ছুঁলে রুমানাই হবেন বাংলাদেশের প্রথম

পরবর্তী

মাইলফলক ছুঁলে রুমানাই হবেন বাংলাদেশের প্রথম

চ্যানেল আইয়ের সাথে আমার ভ্রমণের ইতিহাস অনেক দীর্ঘ: ফারুকী

সর্বশেষ

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT