চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে: জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ষড়যন্ত্র যতই হোক, প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে। কোটি কোটি ডলার খরচ করে বিশ্বব্যাপী যতই লবিস্ট নিয়োগ করুক না কেনো, বিচারের হাত থেকে কেউই রেহাই পাবে না।

জার্মানের হ্যনোভারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তথ্য প্রযুক্তি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ‘সিবিট’ সম্মেলনে যোগ দিতে আসায় স্থানীয় আওয়ামী লীগ সদস্য ও প্রবাসীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রথমবারের মত বাংলাদেশ থেকে প্রযুক্তিবিদ হিসেবে আমন্ত্রিত হওয়ায় তারা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানান।

সংবর্ধনায় সজীব ওয়াজেদ জয় প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের যে কোনো দুর্যোগের সময় প্রবাসীরা এগিয়ে আসেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। ’৭৫-এ বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর শত প্রতিকূলতার মাঝেও তারা বঙ্গবন্ধু পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন। ১/১১ এর পর প্রথম প্রবাসীরাই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করেন।

আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হয়নি, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়নি। আজ বিশ্বের তিনটি দ্রুত বর্ধনশীল দেশের মধ্যে বাংলাদেশ একটি। যোগাযোগ, বিদ্যুৎ, প্রযুক্তিখাতে বাংলাদেশ অনেক এগিয়েছে।

জয় বলেন, গত সাত বছরে দেশে ডিজিটাল বিপ্লব হয়েছে। শুধু শহরের মানুষই নয়, গ্রামের মানুষজনও এর সুফল পাচ্ছে। ক্ষমতার জন্য নয়, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দেশের একজন মানুষও দরিদ্র থাকবে না এটাই আমাদের স্বপ্ন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক, ইমরান আহমেদ এমপি, জার্মান আওয়ামী লীগের বশিরুল হক সাবু, শেখ আহমেদ বাদল, জাহিদুল ইসলাম পুলকসহ অন্যান্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সজীব ওয়াজেদ জয়সিবিট মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরের ম্যাচেই খেলতে পারেন মুস্তাফিজ

পরবর্তী

প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে: জয়

পরবর্তী

‘হৃতিককে ১০ বছর জেলে থাকতে হবে’

‘হৃতিককে ১০ বছর জেলে থাকতে হবে’

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT