চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাশা পূরণ করতে পারবেন কি ছাত্রলীগের নতুন শীর্ষ নেতৃত্ব?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৪ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A
আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য

আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই নানা অভিযোগ আর গুঞ্জণের পরে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রকাশ্যে শোভন-রাব্বানীর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে কথা বলার পরে এই পরিবর্তন অবশ্যাম্ভাবী বলে ধারণা করা হচ্ছিল রাজনৈতিক মহলে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক কী করেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ যেসব অভিযোগে শোভন-রাব্বানী অভিযুক্ত সেগুলো নতুন নেতৃত্বকেও গ্রাস করে কিনা, তা নিয়ে আলোচনা-বিশ্লেষণ শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে। তবে এই বিষয়ে ওবায়দুল কাদের গতকালই তাদের কর্মপরিধি সর্ম্পকে আভাস দিয়েছেন, ‘ভারপ্রাপ্তরা শুধুমাত্র পরবর্তী সম্মেলনের প্রস্তুতি নেবেন। কোন ইউনিটের কমিটি করার কথা তাদেরকে বলা হয়নি বা তারা করতে পারবেন না’। কারণ কমিটি করার ওইসব কাজেই আগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যতো অভিযোগ।

দেশের আন্দোলন, সংগ্রাম ও রাজনীতিতে ছাত্রদের ভূমিকার রয়েছে উজ্জ্বল ইতিহাস। মহান মুক্তিযুদ্ধের অনেক আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগও জড়িয়ে রয়েছে সেইসব ইতিহাসের নানা শাখা-প্রশাখায়। দীর্ঘদিন ধরে দেশের প্রচলিত রাজনীতির বিভিন্ন ধারায় ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে নানা জানা-অজানা কারণে। ছাত্র রাজনীতিকে সেই ধারা থেকে ফেরাতে কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে বহুবছর দেখা না গেলেও শেখ হাসিনার সাম্প্রতিক এই পদক্ষেপ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমাদের ধারণা।

দায়িত্বপ্রাপ্ত হবার পরে প্রথম সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘পূর্বের ধারাবাহিকতা ও ছাত্রলীগের সোনালি ইতিহাসের সাথে তাল মিলিয়ে আমরা ছাত্রলীগকে এমন জায়গায় দাঁড় করাতে চাই যেখানে ছাত্রলীগ হবে একটাই ব্যানারে।’ চাঁদাবাজি বা টেন্ডারবাজির বিরুদ্ধেও নানা কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এই ছাত্রনেতা।

নতুন নেতৃত্বের কথা শুনতে ভাল মনে হলেও সামনের দিনগুলিতে তাদেরকে আসলে কর্মে প্রমাণ করতে হবে তাদের কথা। শিক্ষাঙ্গনে সুষ্ঠু-সুন্দর পরিবেশ রক্ষার্থে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দায়িত্ব যে আরও বেশি, সেটিও তাদের স্মরণ রাখতে হবে বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত সবার কার্যকর সহযোগিতা ও সদিচ্ছায় দেশের শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ বজায় থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগলেখক ভট্টাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ভালুকায় খেজুর চাষের সাফল্যের পর এবার রস-গুড় উৎপাদনের উদ্যোগ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে চলাচলে বাড়ছে সময়, রোববার থেকে কার্যকর

জুন ৬, ২০২৬

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেখানে হবে সাফের ফাইনাল

জুন ৬, ২০২৬

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লাগেজ ফি দিতে অস্বীকৃতি: জোর করে বিমানে উঠে পুলিশকে কামড় দিলেন যাত্রী

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT