বিনোদন

প্রত্যাশার চেয়ে এগিয়ে ডিজনির ‘জঙ্গল ক্রুজ’

ডিজনির 'জঙ্গল ক্রুজ' সিনেমার মূল চরিত্রের ছবি, বনজ জীবজন্তু ও অ্যাডভেঞ্চার থিম. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজনির ‘জঙ্গল ক্রুজ’ সিনেমার পোস্টার, যেখানে মূল চরিত্ররা জঙ্গলে অ্যাডভেঞ্চার করছে, বনজ জীবজন্তু ও রহস্যময় পরিবেশ দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ডেলটা ভ্যারিয়েন্টের কারণে করোনার সংক্রমণ বেড়েছে। তার মাঝেই গত ৩০ জুলাই মুক্তি পেয়েছে ডিজনির ‘জঙ্গল ক্রুজ’। ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করেছে মুক্তির প্রথম তিন দিনে।

আমেরিকায় ছবিটি আয় করেছে ৩৪.২ মিলিয়ন ডলার আর বিশ্বব্যাপী আয় করেছে ৬১.৮ মিলিয়ন ডলার।

সিনেমা হলের পাশাপাশি ডিজনি প্লাসেও ছবির প্রিমিয়ার হয়েছে। ডিজনি প্লাস থেকে ছবিটি আয় করেছে আরও ৩০ মিলিয়ন ডলার। অর্থাৎ ছবির মোট আয় ৯১.৮ মিলিয়ন ডলার।

হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জঙ্গল ক্রুজ’। ছবিতে ডোয়াইন জনসনের বিপরীতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। এ ছাড়াও আরও অভিনয় করেছেন এডগার রামারেজ, জ্যাক হোয়াইটহল, জেসি প্লেমন্স এবং পল গিয়ামতি’র মতো তারকারা।

অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি আর অদ্ভুত সব ঘটনার মিশ্রণে ‘জঙ্গল ক্রুজ’র গল্প সাজানো। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মাইকেল গ্রিন, গ্লেন ফিকারার ও জন রিকোয়ার। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ডেভিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জন ডেভিস, জন ফক্স ও ডোয়াইন জনসন। পরিচালনা করেছেন জাউমে কলেট-সেররা। -দ্য হলিউড রিপোর্টার

বিষয়:জঙ্গল ক্রুজ ডিজনি ডোয়াইন জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…