চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতীক্ষার শেষ টেনে ঢাকায় তামিম-মুশফিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

উদ্বেগ-উৎকণ্ঠা আর অপেক্ষার প্রহরকে পেছনে ঠেলে দেশে ফিরলেন তামিম-মুশফিকরা। শনিবার রাত ১০টা ৪০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমানটি।

ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় বদলে যাওয়া কঠিন বাস্তবতার ক্রাইস্টচার্চ শহরকে বিদায় জানিয়ে শনিবার সকালে টেস্ট স্কোয়াডের ১৫ ক্রিকেটার রওনা হন দেশের উদ্দেশে।

টাইগার দলকে মানসিক সমর্থন যোগাতে রাতে শাহজালাল বিমানবন্দরে হাজির হয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

Banglabid

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলে ফিরলেন সৌম্য-মিরাজরা। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টটি মাঠে গড়ায়নি। ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় শেষ টেস্টটি বাতিল করার সিদ্ধান্ত নেয় দুদেশের ক্রিকেট বোর্ড।

শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠের অদূরে আল নূর মসজিদ ও আরেকটি মসজিদে জুম্মার নামাজের সময় এক বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত ও বহু হতাহত হন। আল নূর মসজিদে নামাজ আদায় করার কথা ছিল টাইগার ক্রিকেটারদের। মসজিদে পৌঁছাতে খানিক বিলম্ব হওয়ায় বড় ধরণের বিপদ থেকে বেঁচে ফেরেন তারা।

হামলাস্থানের খুব কাছে থেকে ফিরে প্রথমে হ্যাগলি মাঠের ড্রেসিংরুমে আশ্রয় নেয় বাংলাদেশ দল। পরে তাদের নিরাপদে টিম হোটেলে সরিয়ে নেয়া হয়। শনিবার হোটেল থেকে বিমানে ওঠা অবধি কড়া নিরাপত্তা দেয়া হয় টাইগার দলকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে ভর্তি শাহরিয়ার কবির

পরবর্তী

যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান

পরবর্তী

যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান

মুক্তিযুদ্ধের মহানায়কের জন্মদিন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT