চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিহিংসার চরিতার্থ করতেই কারাগারে আদালত: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সরকার প্রধানের অদম্য প্রতিহিংসার দ্রুত চরিতার্থ করতেই বেগম খালেদা জিয়ার জন্য কারাগারে আদালত স্থানান্তর করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আদালত স্থানান্তর অসাংবিধানিক, ন্যাক্কারজনক। সরকার আইনকানুনের কোনো ধার ধারছে না। আদালতকে বন্দী করা হয়েছে কারাগারে। যেমন দেশের বিপুল জনসমর্থিত নেত্রীকে কারাগারে আটকে রেখে গণতন্ত্রকেই বন্দী করে রাখা হয়েছে।’

তিনি বলেন: ‘সরকারের উদ্দেশ্য দু’টি, একের পর এক মিথ্যা মামলায় দেশনেত্রীর বিরুদ্ধে সাজার স্তূপ বৃদ্ধি করা আরেকটি উদ্দেশ্য দিনের পর দিন আটকে রেখে শারিরীক অসুস্থ্যতার আরও অবনতি ঘটিয়ে খালেদা জিয়াকে বিপর্যস্ত করা। অন্ধকার কারাগারে আদালত গঠন বেগম জিয়াকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার শামিল। বেগম জিয়ার ওপর সরকারের এই বেআইনী অসদাচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বেগম জিয়ার ওপর যে অবিচার চলছে তা মানবধিকার লঙ্ঘন।’

বিএনপির এই নেতার দাবী, শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দিতে চান না, কারণ এই ধরনের নির্বাচন হলে শেখ হাসিনার লজ্জাজনক পরাজয় হবে। তাই একতরফা ভোটারশূণ্য নির্বাচন করার জন্য শেখ হাসিনা সারাদেশে বিরোধীদলশূণ্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ঈদের কয়েকদিন আগে থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে সারাদেশে ১৫ শতাধিক আটক এবং মামলা হয়েছে ১২ শতাধিক, নাম উল্লেখ করে আসামী সংখ্যা ১১ হাজার এবং অজ্ঞাতনামা আসামীর সংখ্যা প্রায় ৮০ হাজার বলে দাবী করেন রিজভী।

তিনি বলেন, ‘এভাবে গ্রেপ্তার করে, জনগণকে তালাক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে টিকে থাকতে চায় সরকার। কিন্তু তা সম্ভব হবে না। জনগণের উত্তাল ঢেউ শুরু হলে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাবে।’

Reneta

বিএনপির তিন দিনের কর্মসূচি
৮ সেপ্টেম্বর- অসাংবিধানিকভাবে কারাগারে খালেদা জিয়ার আদালত বসানোর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে মানবন্ধন, সকাল ১১টা থেকে ১২টা।

১২ তারিখ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে অনশন ১০টা থেকে ১২টা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানির্বাচনরিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT