চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠার ৮ বছর পর ‘ডাকনাম’-এর প্রথম অ্যালবাম 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

২০১০ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ব্যান্ড দল ‘ডাকনাম’। নিজেদের অক্লান্ত পরিশ্রম ও সাধনা দ্বারা শ্রোতামহলে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করে দলটি। মূলত রক, মেলডি রক, কখনো হার্ড রক-লিরিক্সের ওপর ভিত্তি করে গান করেন তারা। ব্যান্ড প্রতিষ্ঠার দীর্ঘ আট বছর পর এবার প্রথম অ্যালবাম নিয়ে এল ব্যান্ডটি।

দীর্ঘ ৫ বছর ধরে নিজেদের প্রথম অ্যালবাম নিয়ে কাজ শুরু করে ‘ডাকনাম’। অ্যালবামটির নামকরণও হয়েছে একটু ভিন্নধর্মী। ‘নদী ও শহর’ শিরোনামের অ্যালবামটি সাজানো হয়েছে ৯ টি গান দিয়ে। যেখানে প্রথম গানের শিরোনাম ‘নদী’ এবং শেষ গান ‘শহর’।

বাকি গানগুলো নদী ও শহরের মাঝখানের কিছু কথা। নাগরিক প্রেম, ভালবাসা, আনন্দ, লেনদেন, গ্রামের পথে হেঁটে যাওয়া, কিশোরীর হাসিমাখা মুখ এসবই ধরা পড়েছে গানের কথায় এবং সুরে।

Banglabid

সম্প্রতি রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘ডাকনাম’ তাদের প্রথম অ্যালবামের মোড়ক উম্মোচন করেছে। দেশের কিছু জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত শিল্পীদের উপস্থিতিতে ‘নদী ও শহর’ এর মোড়ক উম্মোচন হয়।

দূরবীন ব্যান্ড এর সহিদ ‘ডাকনাম’-এর ‘নদী ও শহর’ অ্যালবামের কথা বর্ণনা দেন অতি প্রশংসনীয় ভাবে। প্রতিটি গানের কথা, সুর করা, কম্পোজিশন, গিটার বাজানো, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি প্রকাশ করেছেন এই ব্যান্ড তারকা।

সাউন্ড ইঞ্জিনিয়ার রোকন ইমন অ্যালবামটি সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেন: আমি এই অ্যালবামটির মিক্সিং এবং মাস্টারিং করেছি। প্রতিটি গান আমার এতটাই ভালো লেগেছে যে সেটা বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটি গানই ভিন্ন ভিন্ন ধারায় করা হয়েছে এবং আমার বিশ্বাস যেকোনো ধারার শ্রোতারা এর কোনো না কোনো গান ভীষণ পছন্দ করবে।

Reneta

জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া অ্যালবামটি সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলে: তাদের নদী ও শহর অ্যালবামটি একটি পরিপূর্ণ অ্যালবাম। গানগুলো শুনেই বুঝেছি যে তারা কতটা পরিশ্রম করেছে প্রতিটি গানের পেছনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিরোনামহীন
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

সালাহকে ছাড়িয়ে মেসির ‘সেভেন স্টার রেকর্ড’

পরবর্তী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একুশ বছর

পরবর্তী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-নার্স-চতুর্থ শ্রেণির কর্মচারী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একুশ বছর

‘নায়ক’ ছবিতে গাইলেন ইমরান-কনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT