চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২০
রাজনীতি
A A

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী ও বৃক্ষ বিতরণ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এ সময় তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন অসহায় মানুষেকে খাদ্য সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, টেলিমেডিসিন সেবা দিয়ে মানুষের পাশে থাকায় গাজীপুরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ।

এসময় যেকোন দুর্যোগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে মানুষের পাশে থাকার নির্দেশ দেন তিনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাবে বিপর্যস্ত জনজীবনে অসহায় কর্মহীন মানুষের খাদ্য সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও টেলিমেডিসিন সেবা দিয়ে অসামান্য ভূমিকার জন্য গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানান। এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে অতীতের ন্যায় ভবিষ্যতে ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থেকে সেবা করবে মর্মে আশা প্রকাশ করেন।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সফিকুল ইসলাম সফিক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী নুর মোহাম্মদ মামুন ও বিল্লাল হোসেন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বৃক্ষ ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারপর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্য বিশেষ দোয়া ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট মোনাজাত করা হয়।

ট্যাগ: স্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার বছরের প্রেম, অতঃপর বিয়ের পিঁড়িতে কর্নিয়া

পরবর্তী

বিশ্বব্যাপী করোনায় সুস্থ ১ কোটি ৪ লাখ

পরবর্তী
করোনাভাইরাস

বিশ্বব্যাপী করোনায় সুস্থ ১ কোটি ৪ লাখ

সীমিত সংখ্যক হাজী নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

আগস্ট ২৭, ২০২৬

কাগজপত্র নেই, সাইপ্রাস-গ্রিস-বুলগেরিয়া থেকে ফেরত ৪০ বাংলাদেশি

আগস্ট ২৭, ২০২৬

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT