অর্থনীতি

প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা

বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা সামরিক পোশাক ও অস্ত্র নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা সামরিক পোশাক ও অস্ত্র নিয়ে প্রস্তুত, দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কার্যক্রমের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ ধরা হয়েছে ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা।

অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে বৃহস্পতিবার উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

প্রতিরক্ষা খাতে বিগত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩২ হাজার ৯৭৫ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে দুই হাজার কোটি টাকা।

বিষয়:২০২০-২১ অর্থবছরের বাজেট প্রতিরক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…