চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি নোটিশের মুখে আনুশকা-বিরাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
বিনোদন
A A
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে আইনি নোটিশ পাঠালেন আরহান সিং। যাকে গত ১৫জুন মুম্বাইয়ের রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে বেশকিছু কথা শুনিয়েছিলেন আনুশকা।

নিজের বিলাস বহুল গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলছিলেন আরহান। আর সেটি চলন্ত গাড়ি থেকে দেখতে পেয়ে আরহানকে সচেতন করেছিলেন এই অভিনেত্রী। ওই সময় আনুশকার এই কর্মকাণ্ড মোবাইলে ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট। আর সেই সঙ্গে আরহানকে উদ্দেশ্য করে বিরাট টুইটে লিখেছিলেন, ‘বিলাসবহুল গাড়িতে ঘুরেও যাদের এই মানসিকতা তারা নাকি পরিচ্ছন্ন রাখবে দেশ’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিরাটের সেই পোস্ট।

আর তারই প্রেক্ষিতে আরহান টুইটে লিখেছিলেন, ‘গাড়িতে যাওয়ার সময় ছোট্ট একটি প্লাস্টিকের টুকরো রাস্তায় ফেলেছিলাম। সঙ্গে সঙ্গে আনুশকা গাড়ির কাচ নামিয়ে চিৎকার শুরু করেন, ঠিক মনে হচ্ছিল যেন রাস্তার ধারে দাড়িয়ে চিৎকার করে যারা তাদের মত। নিজের ভুল স্বীকার করে নেওয়ার পরেও থামেননি আনুশকা। তাঁর মত তারকার মুখে এ ধরনের ভাষা মানায় না। পরিচ্ছন্নতার পাশাপাশি বচনের সহবত জানাও জরুরি, আনুশকা সেটা জানেন না’। আরহান আরোও বলেন, ‘বিরাট সেটি ক্যামেরা বন্দী করেছেন কেবল মাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য’।

আর তাইতো রাস্তায় তাঁর সঙ্গে খারাপ আচরণ এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টুইটারে সেই ভিডিও পোস্ট করে তাঁকে সামাজিকভাবে হেয় করার প্রতিবাদে এই তারকা দম্পতিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তবে সেই নোটিশে কী লেখা হয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি আরহান। শুধু বলেছেন, ‘‌আমার আইনজীবী বিরাট এবং আনুশকাকে আইনি নোটিস পাঠিয়েছে। এখন তাদের জবাবের অপেক্ষায় রয়েছি।’‌‌‌

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট-আনুশকা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT