চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদের মুখে খালেদার আবেগিক লন্ডন সফর শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

দীর্ঘ চার বছর পর মা-ছেলের দেখা। লন্ডনে পৌঁছার পর এয়ারপোর্ট লাউঞ্জে ঢোকার পর ছেলেকে দেখেই কেঁদে ফেলেন খালেদা জিয়া। জড়িয়ে ধরেন ছেলেকে। বেশ কিছুক্ষণ মা ও ছেলে এক অন্যকে ধরে কাঁদতে থাকেন। তখন খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের নেত্রী’ হিসেবে উল্লেখ করে বিমানবন্দরে মানবন্ধন করেন প্রবাসীদের একটি অংশ।

বুধবার লন্ডন সময় সকাল সোয়া ৭টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে সাবেক প্রধানমন্ত্রী ছেলেসহ দলের স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে খালেদা জিয়াকে একটি কালো রঙের গাড়িতে ড্রাইভ করে নিজের বাড়িতে নিয়ে যান তার বড় ছেলে।

ব্যক্তিগত সফরে বেগম খালেদা জিয়া লন্ডনের একটি হাসপাতালে চোখ এবং পায়ের চিকিৎসা করাবেন। ছেলে ছাড়াও পুত্রবধূ ডা. জোবায়দা রহমান এবং নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া।

সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের মধ্যে দেখা হয়েছিলো।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান। এখন থেকে তারাও লন্ডন থাকবেন বলে খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন।

Reneta

‘এ কারণেই এবার তারা একসঙ্গে ঈদ করবেন,’ বলে খালেদা জিয়ার এক ব্যক্তিগত কর্মকর্তা জানিয়েছেন।

তবে খালেদা জিয়ার লন্ডন সফরের শুরুতেই কাছাকাছি এলাকায় বিক্ষোভ হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার আগেই আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে অবস্থান গ্রহণ করেন।

অনেক প্রবাসীও যোগ দেন তাদের সঙ্গে।

হিথ্রো বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে ‘গণহত্যাকারী খালেদা জিয়ার বিচার চাই’ লেখা পোস্টার দেখা যায়।

বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সময়কার বিভিন্ন নাশকতামূলক ছবি সম্বলিত পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নেতা কর্মীদের।

“সন্ত্রাসীদের না বলুন” হ্যাশট্যাগ সম্বলিত পোস্টার বহন করেন তারা। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দুই সপ্তাহের জন্য ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেই এই সফর বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।  

ব্যক্তিগত সফর শেষে আগামী ১ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিবেগম খালেদা জিয়ালন্ডনসফর
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT