বাংলাদেশ

প্রতিবন্ধী শিশুদের ‘আলোকিত শিশু’ ডাকার আহ্বান

প্রতিবন্ধী শিশুদের জন্য আলোকিত শিশু ডাকার আহ্বান, ৯ম বার্ষিক দিবস উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনাসভায় অংশগ্রহণকারী অতিথিরা প্রতিবন্ধী শিশুদের জন্য আলোকিত শিশু ডাকার আহ্বান নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী শিশুদেরকে ‘আলোকিত শিশু’ হিসেবে ডাকার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। একইসঙ্গে ‘প্রতিবন্ধী’ শব্দটি বাদ দিতে প্রয়োজনে আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণে সমাজসেবা অধিদপ্তরকে পরামর্শ দেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁও এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে আয়োজিত এক আলোচনায় যোগ দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

তিনি বলেন: শুধু প্রতিবন্ধীরা কেন, কোন মানুষই শতভাগ স্বাভাবিক নয়। এসময় রোবটমানবী সোফিয়াকে নিয়ে একটি ছড়া আবৃত্তি করেন ইয়াফেস ওসমান।

বিষয়:আলোকিত শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…