আন্তর্জাতিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এমন সাজ সাজ রবে ক’দিন থেকেই তৈরি হচ্ছিল মিরপুর শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়াম। বুধবার উদ্বোধনী দিনে রীতিমত উৎসবমুখর পরিবেশ ছিলো মিরপুরে, কিন্তু শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
এ নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করলেও নারী ক্রিকেট দলের সম্ভাব্য সফর সামনে রেখে শনিবার নিরাপত্তা পর্যবেক্ষণে পাকিস্তানে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তবে বিপিএল এর তৃতীয় আসরের দলসংখ্যা ঠিক হবে শুক্রবার।
এরই মাঝে বৃষ্টির বাধা। নির্ধারিত সময়ের পর দু’ঘণ্টা অপেক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তারা কথা বললেন নারী ক্রিকেট দলের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে। জানালেন, নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে ৫ সেপ্টেম্বর ৪ সদস্যের পর্যবেক্ষক দল যাচ্ছে পাকিস্তানে।
বিপিএলের আসন্ন আসর নিয়ে বিসিবি সভাপতি জানালেন, চারটি ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের আগ্রহেই পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি বলেন, দুটো কোম্পানী আমাদের চিঠি দিয়ে রিকোয়েষ্ট করেছিলো যে দুই একদিন সময় বাড়াতে ওরা দুই একটা দিন বাড়াতে চায়। আর দুই একজন চিঠি দিয়েছিল যে ওরা তখন বিদেশে ওরা আসছে ওদের জন্যও যেন সময়টা একটু বাড়ানো হয়।
‘এক্সপ্রেশন অব ইনটারেস্ট’ এর ভিত্তিতে বিপিএলে অংশগ্রহণকারী দলের সংখ্যা শিগগিরই ঠিক করা হবে। আর ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলোর দল বিক্রির সুযোগ থাকলেও এখানে বিসিবি’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।






