আন্তর্জাতিক

প্রতিবছর করোনা টিকা দেয়ার নিয়ম চান ফাইজারের সিইও

ফাইজারের সিইও করোনা টিকা দেয়ার নিয়ম নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইজারের সিইও করোনা টিকা দেয়ার নিয়ম নিয়ে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ‘SCIENCE’ লেখা ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে বারবার বুস্টার ডোজ নয়, বরং প্রতিবছর টিকা নিলে বেশি ভালো হবে এবং মানুষ তা ভালোভাবে গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা।

সংবাদমাধ্যম র‍্যাপলার জানায়, শনিবার (২২ জানুয়ারি) ইসরায়েলের এন১২ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফাইজার সিইও।

ফাইজার/বায়োএনটেকের করোনা টিকা ওমিক্রনে গুরুতর অসুস্থ ও মৃত্যুর বিরুদ্ধে বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। কিন্তু ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তা কম কার্যকর।

ইসরায়েলের এন১২ নিউজের সাক্ষাৎকারে ফাইজার সিইও’র কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি প্রতি চার-পাঁচ মাস অন্তর বুস্টার ডোজ প্রয়োগ চান কিনা। জবাবে বোরলা বলেন: এটি খুব একটা ভালো দেখাবে না। আমি বরং আশা করছি, আমরা এমন একটি টিকা পাবো যা বছরে একবার নিলেই চলবে। বছরে একবার টিকা নিতে মানুষকে রাজি করানো সহজ। মানুষের জন্য এটি মনে রাখাও সহজ হবে।

ফাইজার ইনকর্পোরেটেডের সিইও বলেন, আগামী মার্চ মাসের মধ্যেই ফাইজার ওমিক্রন ঠেকাতে সক্ষম এমন একটি টিকার অনুমোদনের জন্য আবেদন করতে পারে।

তিনটি গবেষণার কথা উল্লেখ করে ২১ জানুয়ারী ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, এমআরএনএ ভ্যাকসিনের তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের চাবিকাঠি। যা হাসপাতালে ভর্তির বিরুদ্ধে ৯০ শতাংশ সুরক্ষা দিয়ে থাকে।

গত ১৭ জানুয়ারি ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টার প্রকাশিত একটি প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, চতুর্থ ডোজ তৃতীয়টির চেয়ে আরও বেশি মাত্রায় অ্যান্টিবডি বাড়ায়। তবে ওমিক্রনকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট নয়। তবুও ঝুঁকিপূর্ণ মানুষদের দ্বিতীয় বুস্টার নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:ওমিক্রন করোনা টিকা বুস্টার ডোজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…