চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ‘রোমান্টিক ও মজার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আর্জেন্টিনা

গত বছর ইউরোপ সেরার লড়াইয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল আইসল্যান্ড। ইউরো আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। ইউরোর পর এবার আরও একটি বড় আসরে জায়গা করে নিয়েছে ছোট দেশটি। দেশের ইতিহাসে প্রথমবারের মত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলবে তারা।

যেখানে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। তবে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ‘ভয়’ পাচ্ছে না দলটি। বরং মেসি-আগুয়েরোরা প্রতিপক্ষ হিসেবে ‘রোমান্টিক ও মজার’ বলেই জানাচ্ছে আইসল্যান্ড।

রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২টি দেশের মধ্য সবচেয়ে ছোট দেশ আইসল্যান্ড। শুক্রবার বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র’র পর এই দেশটির প্রথম প্রতিপক্ষ দাঁড়িয়েছে তারকায় ঠাসা শক্তিশালী আর্জেন্টিনা। তবে ম্যাচটাকে চাপ হিসেবে নিচ্ছেন না দলটির কোচ হেইমির হেলগ্রিজসন, ‘এটা শুধুই রোমান্টিক এবং মজার’।

১৬ জুন মস্কোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড। ভলগোগার্ডে ২২ জুন দ্বীপ দেশটির পরের প্রতিপক্ষ নাইজেরিয়া। আর ২৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

হেলগ্রিজসন বলছেন, তার দল তিনটি প্রতিপক্ষের বিরুদ্ধেই তাদের সম্ভাবনাকে কল্পনা করে। যদিও তিনি স্বীকার করছেন যে, দুইবারের বিশ্বকাপ বিজয়ীদের বিরুদ্ধে কাজটা অন্য প্রতিপক্ষদের তুলনায় বেশি কঠিন হবে।

আইসল্যান্ড কোচ বলছেন, ‘আমরা যদি ভাল ফুটবল খেলতে পারি, তাহলে তাদের (আর্জেন্টিনা) ভাল প্রতিদ্বন্দ্বীতা উপহার দিতে পারব। সবাই জানেন, ফুটবল সবসময়ই আপনাকে একটা সুযোগ দেবে। আর্জেন্টিনার বিপক্ষে আইসল্যান্ড কতটা পাবে সেটা জানি না। কিন্তু গত কয়েক বছর আমাদের যে পারফরম্যান্স, তাতে প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচই হবে।’

২০১৬ ইউরোতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠছিল আইসল্যান্ড। তবে স্বাগতিক ফ্রান্সের কাছে ৫-২ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।

ট্যাগ: আইসল্যান্ডআর্জেন্টিনারাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিজা খেয়ে কমবে ওজন!

পরবর্তী

বিপদগ্রস্ত মানুষকে যেনো বিশ্ব ভুলে না যায়: পোপ ফ্রান্সিস

পরবর্তী

বিপদগ্রস্ত মানুষকে যেনো বিশ্ব ভুলে না যায়: পোপ ফ্রান্সিস

রুবানা হক-আতিকুল ইসলাম

আনিসুল হকের মরদেহ পৌঁছাবে বেলা একটায়

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT