চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ যখন ভারত-পাকিস্তান

তামান্না তৃষা তামান্না তৃষা
৯:১৬ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

তিন সপ্তাহের ব্যবধানে শনিবার রাত ৮ টায় আবারও মুখোমখি হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সমর্থক আর ভক্তদের মধ্যে। একইদিনে টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান নারী দলও।

২৭ ফেব্রুয়ারি এশিয়া কাপে বাংলাদেশের মিরপুরের হোম অব ক্রিকেটে বোলিং দাপটে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রানের ম্যাচটা ভারত জিতে নেয় ৫ উইকেটে।

এবার ৬৭ হাজার দর্শক ধারণক্ষমতার কলকাতার ইডেন গার্ডেন্স। নিরাপত্তার অজুহাতে ধর্মশালা থেকে ইডেনে ম্যাচ স্থানান্তরেই ভাগ্য অনেকটাই পাকিস্তানের নিয়ন্ত্রণে। কারণ ইডেনের ইতিহাস বলছে, ১১ ম্যাচে পাকিস্তানের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় মাত্র একটিতে। পাকদের বাড়তি সুবিধা, এই মাঠেই বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে লংকান এবং প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়। সেইসঙ্গে ‘অপ্রত্যাশিতভাবে’ আছে দর্শক সমর্থনও।

বাজে পারফরম্যান্সে কিউইদের কাছে হার দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছে টপ ফেভারিট ভারতের। তুলনামূলক হিসাবে অবশ্য সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাকদের তুলনায় এগিয়ে ভারত। হেড টু হেডে আধিপত্য ভারতের দখলেই।

একইদিনেই দিল্লীতে বিকেল ৪ টায় মুখোমুখি ভারত-পাকিস্তান নারী দল। ভারতের অভিজ্ঞ নারী ক্রিকেটারদের তুলনায় অনেকটাই পিছিয়ে পাকিস্তানের মেয়েরা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দু’দলের ৬ ম্যাচের পাঁচটিতেই জয় ভারতীয় মেয়েদের। ২০১৪ সালে বাংলাদেশের সিলেট স্টেডিয়ামে দু’দলের শেষবারের সাক্ষাতে ৬ রানের জয়টাও ভারতের খাতায়ই।

ট্যাগ: নারী টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিউই বোলারদেরই জয়

পরবর্তী

বয়সের ভারে সদা সতর্ক থাকতে পারি না: অর্থমন্ত্রী

পরবর্তী

বয়সের ভারে সদা সতর্ক থাকতে পারি না: অর্থমন্ত্রী

সততার শক্তিতেই আন্তর্জাতিক ষড়যন্ত্র পরাস্ত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT