চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতিপক্ষকে ফাঁসাতে ফুফাতো বোনের গায়ে আগুন’

সুমন রয় সুমন রয়
১১:০৮ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
- লিড নিউজ, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীতে জমি সংক্রান্ত মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতেই পরিকল্পিতভাবে তরুণী ফুলন বর্মণের গায়ে আগুন দেয় ফুফাতো ভাই ও তার দুই সহযোগী।

শুক্রবার বিকেলে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পিংকীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানায় গ্রেপ্তার হওয়া রাজু সূত্রধর।

রাজু সূত্রধর (২১) নরসিংদী শহরের বীরপুর মহল্লার মৃত কেশব সূত্রধরের ছেলে ও নরসিংদী বাজারের একটি মাছের দোকানের কর্মচারী।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফুফাতো ভাই ভবতোষ বর্মণ ও অপর সহযোগী আনন্দ বর্মণকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান।

তিনি জানান, ফুলন বর্মণের গায়ে আগুন দেয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে পর্যায়ক্রমে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ২০ জুন বিকেলে নরসিংদী শহরের শিক্ষাচত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফুলন বর্মণের ফুফাতো ভাই ভবতোষের বন্ধু রাজু সূত্রধরকে।

Reneta

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বন্ধু রাজু সূত্রধর পুলিশকে জানায়, প্রতিবেশি সুখ লাল ও হিরা লালের পরিবারকে জমি সংক্রান্ত মামলায় ফাঁসাতে পরিকল্পিতভাবেই ফুলন বর্মণের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। ভবতোষের নেতৃত্বে সহযোগী রাজু সূত্রধর ও আনন্দ বর্মণ এতে অংশ নেয়।

পরে ঘটনার বিবরণ দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রাজু সূত্রধর। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফুফাতো ভাই ভবতোষ বর্মণ ও অপর সহযোগী আনন্দ বর্মণকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত ১৩ জুন রাতে নরসিংদী শহরের বীরপুর মহল্লার যোগেন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে ফুলন বর্মণের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর ফুলন বর্মণের বাবা যোগেন্দ্র চন্দ্র বর্মণ বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

শরীরের ১২ ভাগ পোড়া অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফুলন বর্মণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণীর গায়ে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরানের কাছে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আকমলের!

পরবর্তী

শ্রীলঙ্কা দেখাল এটাই বিশ্বকাপ!

পরবর্তী

শ্রীলঙ্কা দেখাল এটাই বিশ্বকাপ!

বিশ্বকাপে ফিফটির অভিজাত ক্লাবে মালিঙ্গা

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT