চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিদিন ‘লাইভ ফ্রম ঢাকা’র তিন শো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
বিনোদন
A A

বছর তিনেক ধরে বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি বিশ্ব বাজারেও সুপরিচিত একটি নাম ‘লাইভ ফ্রম ঢাকা’। তরুণ নির্মাতা আবদুল্লাহ সাদ নির্মিত ছবিটি ২৯ মার্চ (শুক্রবার) রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে।

ছবির প্রযোজক শামসুর রহমান আলভি জানান, বসুন্ধরা সিনেপ্লেক্সে‘লাইভ ফ্রম ঢাকা’র প্রতিদিন তিনটি করে শো চলবে। সকাল ১১টা ১০ মিনিট, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টা ৫মিনিটে প্রদর্শন হবে।

তিনি জানান, আমরা বহুদিন ধরেই চেষ্টা করছিলাম দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে। অতঃপর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ২৯ মার্চ। এদিন বসুন্ধরা সিনেপ্লেক্সে ‘লাইভ ফ্রম ঢাকা’ মুক্তি পাচ্ছে। ছবিটি দেখতে যারা উৎসুক হয়ে আছেন, তাদেরকে সিনেপ্লেক্সে এসেই ছবিটি দেখার আহ্বান জানান আলভি।

Banglabid

মাত্র একটি প্রেক্ষাগৃহে কেন মুক্তি পাচ্ছে ‘লাইভ ফ্রম ঢাকা’? এরআগে এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে ছবির প্রযোজক জানিয়েছিলেন, আমরা বহু চেষ্টা করেছি। কিন্তু হল মালিকদের হয়তো আমরা কনভিন্স করতে পারিনি। প্রচার প্রচারণার জন্যও ইউনিক আইডিয়া বের করতে পারিনি। যার কারণে একটি প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তি পাচ্ছে।

মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তির আরো একটি কারণ জানিয়ে প্রযোজক বলেন, এখন পর্যন্ত যারা ‘লাইভ ফ্রম ঢাকা’ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন তাদের বেশির ভাগই স্বাধীন ধারার চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত, তারাই ছবিটি নিয়ে হাইপ তৈরী করছেন, আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু ছবিটি নিয়ে আমরা গণমানুষের কাছে যেতে পারিনি, তাদের কাছে ছবিটির খবর পৌঁছুতে পারিনি। তাদের কাছে কীভাবে ছবিটির খবর পৌঁছে দেয়া যায় সেই আইডিয়াইতো এখনো করে উঠতে পারিনি। যে সব কারণে শুধুমাত্র সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে।

৯৪ মিনিট ব্যাপ্তির ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। যে ছবিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।

Reneta

‘খেলনা ছবি’র ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।

২০১৬ সাল থেকে বিশ্বের নামকড়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। সর্বশেষ ছবিটি দেখানো হয় বিশ্বের প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব লোকার্নোর ৭১তম আসরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানভির আহমেদ চৌধুরীতাসনোভা তামান্নামোশাররফ হোসেনমোস্তফা মনোয়াররনি সাজ্জাদলাইভ ফ্রম ঢাকালিড বিনোদনশিমুল জয়সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ’ নিষিদ্ধ করছে ফেসবুক

পরবর্তী

ক্রাইস্টচার্চে নিহত আরেক বাংলাদেশির মরদেহ চাঁদপুরে

পরবর্তী
ক্রাইস্টচার্চ

ক্রাইস্টচার্চে নিহত আরেক বাংলাদেশির মরদেহ চাঁদপুরে

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT