বাংলাদেশ

প্রতিটি স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসে আছেন, পেছনে টেলিভিশন চ্যানেলের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। সেই ভাবেই বিল্ডিং স্থাপনা তৈরি করতে হবে।

রোববার গণভবণ থেকে যুক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমরা এভাবে এগিয়ে যাব। বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক ভাল থাকুক। আমরা এখন করোনা মুক্ত হয়েছি তারপরও আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। কারণ কিছু কিছু দেশ আবার করোনার প্রভাব দেখা দিয়েছে।’

সবাইকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।

বিষয়:উন্নয়নশীল দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…