হজে যাওয়া নিয়ে আর কেউ যাতে প্রতারণার শিকার না হন, সেজন্য এবারের হজের পর হজ আইন করবে সরকার।
ধর্মমন্ত্রী এবং সচিব বলেছেন, যেসব এজেন্সি এবছর হজযাত্রীদের সাথে প্রতারণা করেছে তাদের লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ থেকে বিমানের শেষ হজ ফ্লাইট বুধবার। শেষ ফ্লাইটের যাত্রী ধর্মমন্ত্রী এবং সচিব। ফ্লাইটে যাওয়ার আগে হজ ক্যাম্পে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের সবশেষ সংবাদ সম্মেলন।
মন্ত্রীর বক্তব্যের পর, ৬০৬ জনের হজে যেতে না পারা নিয়ে কথা বলেন ধর্ম সচিব।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্মসচিব নতুন আইনের কথা জানান। বিমানের ফ্লাইট শেষ হলেও বাংলাদেশ থেকে সাউদিয়ার সবশেষ হজ ফ্লাইট ১৭ই আগস্ট শুক্রবার। এবছরের পবিত্র হজ ২০শে আগস্ট সোমবার।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







