চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রজাপতির রঙে রঙিন জাবি ক্যাম্পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
পরিবেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘প্রজাপতি মেলা-২০১৭’। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হরেক রঙের প্রজাপতির পসরা সাজিয়ে সবুজ সৌন্দর্যের লীলাভূমি এই ক্যাম্পাসে টানা অষ্টমবারের মতো মেলার আয়োজন করা হয়। প্রজাপতি মেলা উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো প্রজাপতিপ্রেমী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে ছুটে আসেন।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, প্রজাপতি প্রকৃতিরই অংশ। প্রকৃতি ও মানুষ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে। প্রজাপতিকে ভালোবেসে আমরা তাদের বাসযোগ্য পরিবেশে রক্ষা অক্ষুণ্ন রাখতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক বলেন, প্রজাপতির প্রতি মানুষের ভালোবাসাই প্রজাপতিকে রক্ষা করতে পারে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, আই ইউ সি এন-এর কান্ট্রি প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ এবং বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. জাহিদুল কবির।

প্রজাপতির রঙে রঙিন জাবি ক্যাম্পাসের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রজাপতির চোখ এবং কালার ভিশনের গবেষণায় সার্বিক অবদানের জন্য জাপানের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিস এর অধ্যাপক ড. কেনটারো আরিকাওয়াকে ‘বাটারফ্লাই এ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান করা হয়। ‘ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট ২০১৭’ এ্যাওয়ার্ড লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফলাতুন কায়সার।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্ত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও মেলার উদ্যোক্তা অধ্যাপক ড. মনোয়ার হোসেন। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রজাপতির রঙে রঙিন জাবি ক্যাম্পাসের সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশে প্রায় ৩০০ টি প্রজাতির প্রজাপতি রয়েছে। তার মধ্যে কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই রয়েছে ১১৫টি। এবারের মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি হাটে ৮৫ প্রজাতির প্রায় দুই সহস্রাধীক জীবন্ত প্রজাপতি প্রদর্শন করা হয়েছে। মেলার সহযোগী সংগঠন হিসেবে ছিলো ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চ্যানেল আই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশু ও এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT