চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রজাতন্ত্র দিবসে নাশকতা বানচাল, আটক ৫ জঙ্গি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের একটি বড় জঙ্গি হামলাকে রুখে দিয়েছে শ্রীনগর পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরেরে একটি এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ৫ জঙ্গিকে আটক করেছে পুলিশ।

আটকেরা হলেন আজিজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ চিকলা, সাহিল ফারুক গজরি ও নাসির আহমেদ মির। তারা শ্রীনগরের হজরতবালের বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ওয়াকি টকি, বিস্ফোরক লাগানো জ্যাকেট, বিপুল পরিমাণ জিলেটিন স্টিক, বল বিয়ারিং, ডিটোনেটর ও নাইট্রিক অ্যাসিডের বোতল উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। শুধু গ্রেনেড হামলা নয়। উপত্যকায় বড়সড় নাশকতার ছক কষছিল জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ।

শ্রীনগর পুলিশ জানায়, চলতি মাসের শুরুতে উপত্যকার হজরতবাল এলাকায় গ্রেনেড হামলা হয়। নভেম্বরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ গেটেও একইরকম হামলার ঘটনা ঘটে। তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে শ্রীনগর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আরও দুজনের খোঁজ পাওয়া যায়।

Reneta

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নিয়ে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকে সেখানে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সম্প্রতি তা একটু একটু করে তুলতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে সামনে এল বড় জঙ্গি হামলার পরিকল্পনার কথা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ফেরানো হচ্ছে। পাশাপাশি আটক বহু বিরোধী নেতাদেরই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

গত শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি এনভি রামানার নেতৃত্বে ডিভিশন বেঞ্চ জানায়, জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা আবারও চালু করতে হবে। কেননা ইন্টারনেট পরিষেবা সকলের নৈতিক অধিকার। গত ১৬০ দিন ধরে সেখানে বন্ধ রয়েছে ইন্টারনেট। সমস্ত রকমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

বুধবারই হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অবন্তিপোরার বাসিন্দা জাহাঙ্গির প্যারেকে।

কয়েকদিন আগেই কাশ্মীরের ডোডা জেলায় এক সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন হারুন আব্বাস নামের এক জঙ্গি। তিনি হিজবুল মুজাহিদিনের হয়ে জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন। ২০১৮ সালে বিজেপি নেতা অজিত পরিহার ও তার ভাই অজিতের হত্যাকাণ্ডে হারুনের জড়িত থাকার অভিযোগ ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গি হামলাপ্রজাতন্ত্র দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘অনেক দিন পর নানি বাড়ি এসেছি, ধানের শীষে ভোট চাইতে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT