চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রজন্মের মাঝে মাতৃভাষার অঙ্কুর রোপণের প্রয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
প্রবাস সংবাদ
A A
অনুষ্ঠানের একটি মুহূর্ত

অনুষ্ঠানের একটি মুহূর্ত

শিউলী জাহান

এক ঝাঁক তরুণ তরুণীর স্বদেশীয় মিশ্রধ্বনির কলতানে মুখর হলো টরন্টোর আলবার্ট ক্যাম্পবেল লাইব্রেরি মিলনায়তন। বহু জাতি এবং বহু ভাষাভাষীর শহর টরন্টোর একটি সুন্দর সন্ধ্যায় আয়োজনে উপস্থিত সবার হৃদয় আদৃত হলো তরুণ প্রজন্মের কাছ থেকে মাতৃভাষার প্রতি তাদের অনুভূতি এবং কানাডার প্রথম ভাষা ইংরেজির পাশাপাশি মাতৃভাষাকে ধারণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে অভিমত জেনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টরন্টোর সাহিত্য সংগঠন বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টারের (বিএলআরসি) উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি আয়োজিত হলো ‘মাতৃভাষা উৎসব’।

বহু ভাষাভাষী তরুণদের এই সম্মিলনকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিচেস-ইস্ট ইয়র্কের দুই সংসদ সদস্য ন্যাথানিয়েল এরকিন-স্মিথ এবং আর্থার পটস। বিএলআরসি সভাপতি ড. রাখাল সরকারের শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় মাতৃভাষা উৎসবের আয়োজন। তিনি প্রবাসের তরুণ প্রজন্মকে উৎসাহিত করে প্রত্যেকের নিজ নিজ মাতৃভাষাচর্চাকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান।

মাতৃভাষা সম্পর্কে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের অভিজ্ঞতা নিয়ে ‘ল্যাঙ্গুয়েজ: স্টোরিজ অব দ্য ইয়ুথস’ পর্বে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসুয়া যার জন্ম এবং বেড়ে উঠা টরন্টোতে, তার অনুভূতি প্রকাশ করেন এভাবে, ‘ভাষা যেমন যোগাযোগের একটি বাধা, তেমনি ভাষাই আবার যোগাযোগের দরজাকে উন্মুক্ত করার মাধ্যম। একটি ভাষার মাধ্যমে জানা যায় অন্যদের  ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি। ভাষাকে সংরক্ষণ করা মানে ইতিহাসকে সংরক্ষণ করা।’ নিজের উদ্যোগেই আগ্রহী হয়ে বাংলা ভাষা শিখেছে জসুয়া।

বাংলাদেশি তরুণ হাসিব করিম বলেন, ‘আমার বাবা-মা সবসময় আমাকে বাংলা বলার ব্যাপারে উৎসাহিত করেছে, কিন্তু আমার তেমন করে সময় দেওয়া সম্ভব হয়নি কারণ কানাডায় আমাদের প্রথমত শিখতে হয় ফরাসি এবং ইংরেজি ভাষা, তারপর ধর্মীয় কারণে আররি এরপর আসে বাংলার কথা। আমি খুব সাবলীলভাবে বাংলা বলতে না পারলেও এখন আমি বাংলা বুঝতে পারি। আমাদের কোন অনুষ্ঠানে গেলে আমি অন্যদের মত হতাশ হয়ে যাই না কারণ আমি আমার আশেপাশে সবার কথোপকথন এবং বাংলা গান বুঝতে পারি এবং উপভোগ করি।’

নিজ মাতৃভাষাকে জানার প্রয়োজনীয়তা উল্লেখ করে শর্মিলা সেনথিল মনোহরন বলেন, আমি যখন কানাডায় এসেছি, তখন আমার মাত্র কয়েক মাস বয়স। কিন্তু আমার সৌভাগ্য যে আমার বাবা মা আমাকে মাতৃভাষা তামিল শিখিয়েছেন। আমি তাই আমাদের কমিউনিটির অনুষ্ঠানে গিয়ে বুঝতে পারি তারা কী নিয়ে কথা বলছে।’

Reneta

চাইনিজ বংশোদ্ভূত জুনিং (শ্যারন) শি বলেন, ‘অন্যান্য নতুন অভিবাসীদের মত আমিও যখন কানাডায় আসি, আমি যতটা সম্ভব শুধু ইংরেজি শিখেছি এবং বলেছি। কিন্তু পরে দেখেছি, নিজস্ব অনুভূতিকে অন্য ভাষায় ঠিক সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। আমি দোভাষী হয়ে গর্ববোধ করি এবং আমি গর্বিত যে কানাডায় একই ভাবে আমার মাতৃভাষাও বলতে পারি।’

কানাডিয়ান-গায়ানিজ অমর অজয়ল্যাচমান তার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘১৮৩৮ সালে আমার পূর্ব পুরুষরা ভারত থেকে চলে এসেছিলেন। আমি আগে জানতাম না আমার ইতিহাস। আমি নিজে উদ্যোগী হয়ে এসব জেনেছি এবং আমার ভাষা শিখেছি। আর এখন অন্যকেও শিখতে উৎসাহিত করছি।’ কানাডায় জন্মগ্রহণকারী জ্যোতি দত্ত পুরকায়স্থ বাংলা ভাষা শিখতে তাকে কিছুটা বাধ্য করার জন্য বাবা-মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বাংলা বলতে এবং লিখতে পারা একটি অন্যরকম অনুভব। অন্তত আমাকে বাংলা এখন লেখাপড়ার জন্য বাবা মার সাহায্য নিতে হয় না।’

মাতৃভাষা বিষয়ক তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে ভাষা-বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন বিচেস-ইস্ট ইয়র্ক এলাকার সাবেক সংসদ সদস্য রবীন্দ্রপ্রেমী মেথিউ কেলওয়ে, ‘বিচমেট্রো নিউজ’ পত্রিকার সম্পাদক আনা কিলেন, মুক্তচিন্তক আকবর হোসেন, ইংরেজি-ভাষী বাঙালি কবি সব্যসাচী নাগ এবং টরন্টোর পরিচিত উর্দু কবি ভাকার রাইস।

মেথিউ কেলওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কানাডা এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করেন, যা একই অনুভূতি সবার মধ্যে সঞ্চালন করে। আকবর হোসেন বলেন, ‘বিভিন্ন ভাষা শেখার মাধ্যমে আমরা অন্য ভাষাভাষী মানুষকে বুঝতে এবং জানতে পারি। কানাডার অভিবাসীদের একটি দায়িত্ব আছে যতটুকু সম্ভব আমাদের সন্তানদের মধ্যে নিজ সংস্কৃতির ঐতিহ্য এবং মূল্যবোধকে জাগিয়ে তোলা এবং সেই সাথে কানাডার সংস্কৃতির প্রতিও তাদের শ্রদ্ধাশীল করা উচিত।’ সম্পাদক আনা কিলেন মাতৃভাষা দিবসে নিজ মাতৃভাষার পাশাপাশি কানাডার আদিবাসীদের ভাষার কথা উল্লেখ করেন যাদের অনেকাংশই আজ বিলুপ্তির পথে। কবি সব্যসাচী নাগ এবং ভাকার রাইস দুজনেই বর্তমান প্রজন্মকে ভাষার কোন গন্ডিতে না রেখে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে যে কোন মাধ্যমে ভাষাকে আত্মীকরণের কথা বলেন। নিজেকে প্রকাশ করতে পারাটাই জরুরি সেটা যে ভাষায়ই হোক।

বাংলাদেশে মাতৃভাষা হিসেবে বাংলার স্বীকৃতি এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ইতিহাস তুলে ধরা হয় একটি চমৎকার নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। দেশের গান এবং নিজ ভাষার প্রতি প্রবাসীরা ভালোবাসায় কতটা আপ্লুত হয় বোঝা গেল পুরো হলের পিনপতন নীরবতায়। একুশের গানে সজল হল প্রতিটি হৃদয়। নৃত্যালেখ্যটি উপস্থাপনা করেন সূচনা দাস বাঁধন, শ্রেয়সী প্রামানিক, রাধিকা ভট্টাচার্য, আরিত্রি ভট্টাচার্য, সুকন্যা চৌধুরী, সামারা এবং  নিশুতি সাহা।

তরুণ পরিচালক নাদিম ইকবালের তথ্যচিত্র ‘মাদার টাং’-এর প্রদর্শনী ছিল অনুষ্ঠানের শেষ পরিবেশনা। প্রদর্শনের শুরুতে তিনি সিনেমাটি বানানোর প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। অভিবাসী শিশুদের মাতৃভাষাকে ভুলে যাওয়া বা শিখতে না পারা এবং এর কারণে বয়স্ক দাদা-দাদি, নানা-নানীদের সঙ্গে তাদের ভাব প্রকাশের যে ব্যবধান সৃষ্টি এই তথ্যচিত্রের মূল প্রতিপাদ্য বিষয়।

এ প্রজন্মের তরুণ-তরুণী অর্ক ভট্টাচার্য, সূচনা দাস বাঁধন, অদিতি জহির, ব্রতী দাসদত্ত, জ্যোতি দত্ত পুরকায়স্থ, কৃত্যা চৌধুরী, সুবর্ণ চৌধুরী এবং চিত্তা চৌধুরীর সাবলীল সঞ্চালনা এবং পরিচালনায় পুরো অনুষ্ঠানটি ইংরেজিতে উপস্থাপন করা হয় সব ভাষাভাষীদের সুবিধার্থে।

শেষ হয়েও যেন তার রেশ শেষ হলো না এমন একটি অনুভূতি জেগে উঠলো মাতৃভাষা উৎসবের এই আয়োজনের শেষলগ্নে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে’

পরবর্তী

সুস্থ প্রচারে ভাষা সংগ্রামীদের তুলে ধরার দাবি

পরবর্তী

সুস্থ প্রচারে ভাষা সংগ্রামীদের তুলে ধরার দাবি

কবির সুমন

লিখেছেন কবীর সুমন

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT